সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমশীতল লাদাখে অতন্দ্র প্রহরায় টিপু সুলতান, মহারাণা প্রতাপ, ঔরঙ্গজেব৷ ‘প্রতিবেশী’ চিনের তরফে যে কোনও রকম হামলা দেখলেই গর্জে উঠবে৷ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে খোদাই হয়ে থাকা নামগুলিই ইন্দো-চিন সীমান্তে ভারতের সবচেয়ে বড় হাতিয়ার৷ এইরকমই প্রায় শ’খানেক অত্যাধুনিক ট্যাঙ্ক সীমান্তে মোতায়েন করেছে ভারতীয় সেনা৷ চিনের আগ্রাসন নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য৷
পূর্ব লাদাখের কোন স্থানে এই ট্যাঙ্কগুলি রয়েছে নিরপত্তার কারণে সেই তথ্য গোপনই রাখা হয়েছে সেনার তরফে৷ তবে কর্ণেল বিজয় দালালের কথায়, সমুদ্র থেকে অত উচ্চতায় যুদ্ধের এই ট্যাঙ্কগুলিকে সচল রাখা সেনাবাহিনীর কাছে একটা বড় চ্যালেঞ্জ৷ বছরের বেশিরভাগ সময় দুর্গম এই পার্বত্য এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচেই থাকে৷ সেখানে ধাতুর তৈরি অকেজো হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে৷ এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিচ্ছে সেনা৷ ব্যবহার করা হচ্ছে বিশেষ লুব্রিকেন্ট ও জ্বালানি৷ যাতে সীমান্তে প্রয়োজন পড়লেই ব্যবহার করা যায় এই অত্যাধুনিক মেশিনগুলিকে৷
১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের সময়ও লাদাখে ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছিল৷ তবে, সেই যুদ্ধে ভারত হেরে যাওয়ায় ট্যাঙ্কগুলি ফিরিয়ে নেওয়া হয়৷ এত বছর বাদে ফের ট্যাঙ্ক মোতায়েন করেছে ভারতীয় সেনা৷ এর বড় কারণ অবশ্যই চিনের আগ্রাসন নীতি৷ যার বিরুদ্ধে ভারতের এই কড়া পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!