সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার পাশে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল গরুটি৷ জীবদয়া চ্যারিটেবল ট্রাস্টের সদস্যরা যখন আহমেদাবাদের হাসপাতালে ভর্তি করিয়েছিলেন, চিকিৎসক কার্তিক শাস্ত্রী প্রথমে ভেবেছিলেন গরুটি সন্তানসম্ভবা৷ বোধহয় শারীরিক দূর্বলতার জন্য হাঁটাচলা করতে পারছে না৷
গরুটির শারীরিক পরিস্থিতি দেখে তিনি অস্ত্রোপচার করবেন বলে ঠিক করেন৷ কিন্তু, অস্ত্রোপচার করতে গিয়েই হতবাক পশু চিকিৎসক৷ প্রায় ১০০ কেজি প্লাস্টিক ও বর্জ্য পদার্থ ছিল গরুটির পেটে৷ যা একে একে বার করেছেন তিনি৷ শুধু প্লাস্টিক নয় স্ক্রিউ, পেরেক, বিদ্যুতের তার সবই ছিল এই আবর্জনার মধ্যে৷
রাস্তায় পড়ে থাকা গরুর পেট থেকে আবর্জনা বের হওয়া কোনও নতুন ঘটনা নয়৷ এর আগেও ২৫ থেকে ৪০ কেজি মতো আবর্জনা পাওয়া গিয়েছে৷ তবে এত বেশি পরিমানে বর্জ্য পদার্থ কোনও প্রাণীর দেহ থেকে পাওয়া একটা বড় ব্যাপার বলে জানিয়েছেন কার্তিক শাস্ত্রী৷ এর জন্য তিনি মানুষের সচেতনতার অভাবকেই দায়ী করেছেন৷ জানিয়েছেন, অনেকদিন আগেই চার মাইক্রনের বেশি প্লাস্টিকের ব্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার৷ তবে, গরুটির পেট থেকে যে প্লাস্টিক মিলেছে, তার ৯৮ শতাংশই এই নিষেধাজ্ঞার মাত্রার বেশি৷
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!