সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নিরাপত্তার কঙ্কালসার চেহারা দেখল এই দেশ৷ এবার রাতের কলকাতার ছায়া পড়ল রাজধানী দিল্লিতে৷ চলতি সপ্তাহেই ব্রেবোর্ন রোড থেকে এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল দুই ওলা চালকের বিরুদ্ধে৷ এবারের ঘটনা আরও নৃশংস৷ পুলিশের নাকের ডগা থেকে ১১ মাসের দুধের শিশুকে অপহরণ করে নিয়ে গিয়ে দু’ঘণ্টা ধরে ধর্ষণ করা হল৷ ঘটনায় গ্রেফতার করা হয় ৩৬ বছরের নির্মাণ কর্মীকে৷
শুক্রবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে দিল্লির বিকাশপুরী এলাকায়৷ সেখানে পুলিশ কোয়ার্টারের কমপ্লেক্সে শিশুর বাবা সঙ্গে নির্মাণের কাজ করত অভিযুক্ত ব্যক্তি৷ এবং কমপ্লেক্সের ভিতর একটি ফাঁকা স্থানে ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে থাকতেন মা৷ পুলিশ জানায়, রাত ১০টা নাগাদ শিশুকন্যার মা ঘুমিয়ে পড়লে সেই সুযোগে শিশুকে তুলে নিয়ে কাছের জঙ্গলে চলে যায় কমপ্লেক্সে ওই কর্মরত শ্রমিক৷ ঘণ্টাখানেক পর মা ঘুম ভেঙে দেখেন পাশে তাঁর সন্তান নেই৷ সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে বিকাশপুরী থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ তল্লাশি চালিয়ে জঙ্গলের মধ্যে থেকে অচেতন অবস্থায় শিশুকে উদ্ধার করে৷ দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে আইসিইউ-তে ভর্তি করা হয়৷ চিকিৎসক জানান, শরীর থেকে অনেকটা রক্তক্ষরণ হয়ে গিয়েছে৷ তাই তার অবস্থা আশঙ্কাজনক৷
জঙ্গলের মধ্যে থেকে একটি মোবাইল পাওয়া যায়৷ সেই সূত্র ধরেই অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেফতার করে পুলিশ৷ দীর্ঘ জেরার পর ১১ মাসের শিশুকে ধর্ষণের কথা স্বীকার করে অভিযুক্ত৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বিহারের বাসিন্দা৷ নির্মাণ কাজের জন্য কয়েকদিন ধরে দিল্লিতে আছে সে৷ অভিযুক্তকে তিহার জেলে পাঠানো হয়েছে৷
শিশুর বাবা-মা চোখের জল ধরে রাখতে পারছেন না৷ বলছেন, মেয়ের সারা দেহে অজস্র নখের দাগ৷ জামাকাপড় ছেঁড়া৷ এই ঘটনা শুধু ওর শরীরেই নয়, মনের উপর সারাজীবন প্রভাব ফেলবে৷ কলকাতার পর দিল্লির এই ঘটনা আরও একবার দেশের নিরাপত্তার দিকে আঙুল তুলল৷ প্রশাসন কি এরপরও কোনও কড়া ব্যবস্থা নেবে? উত্তর এখনও অজানা৷
সর্বশেষ খবর
-
পুরসভার বালতি চুরি! কাঠগড়ায় প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংয়ের মেয়ে, ফুঁসছে এলাকাবাসী
-
সম্পত্তি হাতাতেই ‘খুন’ দেবস্মিতা, বর্ধমানে গ্রেপ্তার ভাড়াটে দম্পতি! দিল্লিতে অধ্যাপিকা খুনের কিনারা
-
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী
-
আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন! ‘মা সেটে থাকলে অন্যায় হত না’, ‘পেড্ডি’ বিতর্কে বিস্ফোরক জাহ্নবী
-
মাঝরাস্তায় খিদের টান! ৫ টাকা দিয়ে ‘মা আহারে’ মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী ইন্দ্রনীল