সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কম্পিউটার অন করেই গুগলের ডুডলটির সৌজন্যে আজ অনেকেই শৈশবে ফিরে গিয়েছেন৷ রঙচঙে, হাসিখুশি গুগলটি যেন একরাশ আনন্দের মেলা৷ না, নস্ট্যালজিয়ায় পাড়ি দিয়ে এ ডুডল বানাননি কোনও নামজাদা শিল্পী৷ বরং বছর ১১-র এক খুদেই তার ভাবনায় যেন সকলকে ফিরিয়ে নিয়ে গিয়েছে ফেলে আসা হট্টমেলার দেশে৷
এই ডুডলের স্রষ্টা অণ্বিতা প্রশান্ত তেলাংগ৷ পুণের এই ছোট্ট মেয়েটিই এছরের ডুডল ফর গুগলের বিজেতা৷ তাঁর আকা ছবিটিতে আছে জীবনের প্রতি মুহূর্ত উপভোগ করার বার্তা৷ আর এটিই পছন্দ হয়েছে সংস্থার৷ ষষ্ঠ শ্রেণির ছাত্রী অণ্বিতার ভাবনা ছিল, জীবনের ছোট ছোট বিষয়গুলিও কীভাবে বড় আনন্দের সূত্র হয়ে উঠতে পারে, তা তুলে ধরা৷ এই ভাবনাই নাড়া দেয় সংস্থার আধিকারিকদের৷
এদিকে শিশুদিবস উপলক্ষে পণ্ডিত নেহরুর স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ আজই বিভিন্ন ক্ষেত্রে কৃতী বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি৷
Delhi: President Pranab Mukherjee pays tribute to Pandit Jawaharlal Nehru on his birth anniversary. pic.twitter.com/kEUf1M9LtS
— ANI (@ANI_news) November 14, 2016
শিশুরাই দেশের ভবিষ্যৎ৷ আর তাই এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে তোলার ডাক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
Children are the future of the country. Let us make this world a better place for our younger generations. Happy Children’s Day
— Mamata Banerjee (@MamataOfficial) November 14, 2016
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!