Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

হায় স্বাধীনতা! উদযাপন শেষে বাড়ি ফেরার পথেই ধর্ষিতা কিশোরী

নির্মম এই ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০১৭, ১১:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০১৭, ১১:২৮

options
link
হায় স্বাধীনতা! উদযাপন শেষে বাড়ি ফেরার পথেই ধর্ষিতা কিশোরী zoom
ছবি - প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশে পূর্ণ মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। কিন্তু স্বাধীনতা পাওয়ার ৭০ বছর পরেও কী ভারতের প্রত্যেকটি মহিলা স্বাধীনতা পেয়েছে? আজও তো নিত্যদিন শ্লীলতাহানি, ধর্ষণের শিকার হতে হচ্ছে তাঁদের। সোশ্যাল মিডিয়ায়য় ঘোরাফেরা করছে সে প্রশ্নই। আর তাতে যেন ইন্ধন জোগাল মঙ্গলবারের একটি ঘটনা। স্কুল থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষিতা হতে হল চণ্ডীগড়ের ১২ বছরের এক স্কুল ছাত্রীকে।

[জানেন কে কবীর, ‘দেশপ্রেমিক নাকি জঙ্গি’?]

জানা গিয়েছে, এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে চণ্ডীগড়ের একটি সরকারি স্কুলে সকাল থেকেই অনুষ্ঠানের তোড়জোড় চলছিল। সেখানেই অংশ নিয়েছিল নির্যাতিতা ছাত্রীটি। কিন্তু ফেরার পথে বাড়ির সামনেই একটি পার্কে এক ব্যক্তি শ্লীলতাহানি করে অষ্টম শ্রেণির ওই ছাত্রীর। তাকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ।  বাড়ি ফিরেই সে গোটা ঘটনার কথা মা-বাবাকে জানালে, সময় নষ্ট না করে তাঁরা পুলিশে খবর দেন। এরপরই ঘটনাস্থলে আসে পুলিশ। ঘিরে ফেলা হয় পার্কটি। তবে তার আগেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। পার্শ্ববর্তী একটি মাঠে পুলিশের প্যারেড চলছিল। খবর পেয়ে সেখান থেকে চলে আসেন উচ্চপদস্থ আধিকারিকরা। ওই নির্যাতিতা ছাত্রীকে প্রথমে ঘটনাস্থলে ও পরে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাতে গিয়ে এ কী করলেন বিজেপি নেতা!]

১২ বছর বয়সি নির্যাতিতা ছাত্রীর পরিবার বেশ দুঃস্থ। তার বাবা বাগান দেখাশোনার কাজ করেন। ইতিমধ্যে পলাতক ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শিশুদের খেলার জন্য তৈরি পার্কটিতে কী করে প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটল, তাও খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষা করা হচ্ছে পার্কে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজও।

[যোগীর নির্দেশই সার, জাতীয় সংগীত গাইল না মাদ্রাসার পড়ুয়ারা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.