ভয়ংকর দুর্ঘটনা হিমাচলপ্রদেশে। সেখানকার লাহোল-স্পিতিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে উদ্ধার করেছে।
জানা গিয়েছে, কুলু থেকে পাঙ্গির দিকে যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটেছে। একটি টাটা সুমোর উপরে পাথর পড়তে শুরু করে। পরে তা একেবারেই চাপা পড়ে যায় পাথরের স্তূপের তলায়। গাড়িচালকের নাম বীর সিং বলে শনাক্ত করা হয়েছে। গাড়িটি একেবারেই ভেঙেচুরে গিয়েছে। উদয়পুর-কিলার রুটে কাহু-দু নালার কাছে এই ভূমিধসের ঘটনাটি ঘটেছে। গাড়িতে ১০ থেকে ১২ জন ছিল বলে মনে করা হচ্ছে। যে আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
আরও পড়ুন:
বৃহস্পতিবার আরও একটি ধসের কবলে পড়েছিল উদয়পুর-কিলার রোড। ওই রাস্তাটিও আপাতত বন্ধ রয়েছে। সমস্ত গাড়িকে থেকে যেতে হয়েছিল তিন্ডিতেই। এরপর শুক্রবারই রাস্তা খুলে গেলে রওনা দেয় টাটা সুমোটি। যাত্রীদের পক্ষে কল্পনা করাও সম্ভব ছিল না, পথে ওত পেতে রয়েছে মৃত্যু! জানা গিয়েছে, আচমকাই ধস নামলে এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, প্রশাসন পুরো বিষয়টির দিকে নজর রেখেছে।
প্রসঙ্গত, গত জুনে হিমাচলের চাম্বা জেলায় খাদে পড়ে গিয়েছিল চারচাকা গাড়ি। মৃত্যু হয়েছিল ৭ জনের। ঘটনাস্থলেই মৃত্যু হয় সকলের। মৃতদের মধ্যে তিনজন মহিলা। দুর্ঘটনায় প্রাণ হারান চালকও। খাদটি গভীর হওয়ায় প্রাথমিকভাবে রাতের অন্ধকারে উদ্ধারকাজে বেগ পেতে হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মোদিকে খুনের ছক! মুম্বইয়ে প্রধানমন্ত্রীর সভাস্থলে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার ২ যুবক
-
সরকারি নথিতে বৃদ্ধি পাচ্ছে ভারতের অরণ্যভূমি, বাস্তব চিত্র কী?
-
হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের তোড়জোড় তুঙ্গে! বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে কী কী রয়েছে?
-
পুজোর আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাস, খুশির হাওয়া চা বাগানে
-
কাজলের পরে জেলা পরিষদের চেয়ারে অনুব্রত ঘনিষ্ঠ! নেপথ্যে বিজেপি? নজরে বীরভূমের রাজনীতি