সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাশলেস লেনদেনের অগ্রগতির জন্য এবার গ্রামাঞ্চলেও ইন্টারনেট পরিষেবা চালু করার পরিকল্পনা গ্রহণ করল কেন্দ্র৷ ২০১৭ সালের মধ্যে মধ্যপ্রদেশের ১৩,০০০ গ্রামে সস্তার ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া হবে মধ্যপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে৷ পঞ্চায়েতগুলিতে মিলবে এই ইন্টারনেট পরিষেবা৷
জানা গিয়েছে বিএসএনএল-এর মাধ্যমে গ্রামগুলিতে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া হবে৷ ক্যাশলেস লেনদেন এবং প্লাস্টিক মানি সংক্রান্ত বিষয়ে আম আদমিকে সচেতন করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, ভারত নেট ফান্ডের চতুর্দশ কমিশনের তরফে এই প্রজেক্টের টাকা জোগান দেওয়া হবে৷ কৃষক, গ্রামের মহিলা এবং সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেন সম্পর্কে অবগত করতেই এই উদ্যোগ৷ জানা গিয়েছে, প্রথম পর্যায়ে জুন মাস থেকে এই পরিষেবা৷ ১৩,০০০ গ্রামে গ্রামবাসীরা মাত্র ১০০ টাকার পরিবর্তে পাবেন হটস্পটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা৷
ইতিমধ্যেই মধ্য প্রদেশের ১০,৫১৪ গ্রামে পৌঁছে গিয়েছে এই পরিষেবা৷ নতুন বছের ১৩,০০০ গ্রামে এই পরিষেবা মিলবে বলে জানিয়েছেন ভোপাল শাখার বিএসএনএল চিফ জেনারেল ম্যানেজার জি সি পান্ডে৷
সর্বশেষ খবর
-
‘অত্যন্ত লজ্জাজনক, ক্ষমা চাওয়া উচিত’, শাহরুখ-অজয়দের দুঃসময়ে ‘উসকানি’ মুকেশের
-
শোভনদেব নাকি ঋতব্রত, বিরোধী দলনেতা কে? আজই হাই কোর্টে নিষ্পত্তি
-
স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে তৃষাকে ‘স্যালুট’ বিজয়ের! ‘নির্লজ্জ’, তোপ ডিএমকে-র
-
আচমকাই জড়িয়ে ধরে সতীর্থকে চুমু! মাঠের মধ্যে আজব কাণ্ড রাহুলের, ভিডিও ভাইরাল
-
হস্টেলে ঘুরছে ‘ভূতে পাওয়া’ পড়ুয়া! ‘ভূতুড়ে’ বাড়ি থেকে পালাল ৬০০ ছাত্রছাত্রী