সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান যেরকম লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে, সেরকমই যোগ্য জবাব দিয়ে চলেছে ভারতীয় সেনাবাহিনী৷ মঙ্গলবার সেরকমই পাক হামলায় প্রাণ হারান আট নাগরিক৷ তার বদলা নিতে পাল্টা আক্রমণ করেন ভারতীয় সেনারা৷ বিএসএফের দাবি, প্রত্যুত্তরে মোট চোদ্দটি পাক ঘাঁটি ওড়ানো সম্ভব হয়েছে৷
সরকারি ভাবে যুদ্ধ ঘোষণা না হলেও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সীমান্তে৷ পাকিস্তানের ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে যেমন প্রাণ হারাচ্ছেন জওয়ানরা, তেমন মৃত্যু হচ্ছে সাধারণ মানুষেরও৷ বেছে বেছে সাধারণ মানুষকে টার্গেট করেই হামলা চালাচ্ছে পাক জঙ্গি ও রেঞ্জার্স৷ এদিন ভারতীয় সেনার তরফে প্রকাশিত থার্মাল ইমেজে পাক জঙ্গিদের অনুপ্রবেশ আরও একবার স্পষ্ট হয়েছে৷ দেশে জঙ্গি ঢোকাতেই সক্রিয় হয়েছে পাক রেঞ্জার্সরা৷ আর তাই সাধারণ নাগরিককে টার্গেট করে চলছে গুলিবর্ষণ৷ মঙ্গলবার রামগড় এলাকায় এর ফলে মৃত্যু হয় আট ভারতীয়র৷ বহু গবাদি পশুও মারা গিয়েছে বলে জানা যাচ্ছে৷ পাক বাহিনীর হামলার জবাব দেয় ভারতীয় সেনা৷ বিএসএফের তরফে জানানো হচ্ছে, এদিন অন্তত ১৪টি পাক-ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে সেনা৷ ২ পাকিস্তানি জওয়ানেরও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে৷
ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে এই নিয়ে ৬০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷ ক্রমাগত গুলিবর্ষণে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি অব্যাহত৷ এই যুদ্ধের আবহে সীমান্ত সংলগ্ন জম্মু-কাশ্মীরের স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের