সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুল চলছিল, হঠাৎই তলপেটে ব্যথা অনুভব করে দশম শ্রেণির এক ছাত্রী। শেষপর্যন্ত সরকারি স্কুলের বাথরুমেই অপরিণত সন্তানের জন্ম দিল ১৫ বছর বয়সি এক কিশোরী। শুনতে অবাক লাগলেও গত বৃহস্পতিবার উত্তর দিল্লির মুখার্জি নগরের একটি স্কুলে এমনই ঘটনা ঘটেছে। সম্প্রতি সামনে এসেছে সেই খবর।
[এই ২৭টি দৃশ্যই সেন্সর বাদ দিয়েছে ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’ থেকে]
তবে এর পাশাপাশি আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, ওই কিশোরীর সন্তানের পিতা প্রতিবেশী ৫১ বছর বয়সি এক ব্যক্তি। শুধু তাই নয়, কিশোরীকে গত এক বছরে চার থেকে পাঁচবার ধর্ষণও করেছে সে। ঘটনার দিন পরীক্ষা দিতে স্কুলে গিয়েছিল ওই কিশোরী। কিন্তু পেটে ব্যথা অনুভব করায় বাথরুমে যায় সে। এরপর সেখানেই সন্তানের জন্ম দেয়। ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি তাকে হাসপাতালে ভরতি করে স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশেও খবর দেওয়া হয়।
[OMG! স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে বাপের বাড়ি চলে গেল মহিলা]
খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। শনিবার গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ব্যক্তিকে। আদতে সে বিহারের বাসিন্দা এবং দিল্লিতে অটো চালাত। জানা গিয়েছে, ধর্ষণের পর ওই কিশোরীর মুখ বন্ধ রাখতে টাকাও দিত সে। জেরায় সে নিজের দোষ স্বীকারও করেছে। এছাড়া জানিয়েছে, মাঝে ওই কিশোরী পেট ব্যথার কথা জানালে, গর্ভপাতের জন্য তাকে ওষুধ খাওয়ায় অভিযুক্ত। কিন্তু সেই ওষুধ কাজ না করায় হিতে-বিপরীত হয়। শেষপর্যন্ত ২৬ সপ্তাহেই অপরিণত শিশুর জন্ম দেয় ওই কিশোরী। এদিকে, মেয়ে যে গর্ভবতী সেকথা জানতই না তার মা-বাবা।
[শেষ ইচ্ছায় শচীনকে দেখতে চেয়েছিলেন এই ক্যানসার আক্রান্ত রোগী, স্বপ্নপূরণ হল কি?]
সর্বশেষ খবর
-
দপ্তর-তহবিল নিয়ে ‘কালীঘাট তৃণমূলে’র উপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা, বিচারককে ‘কুকথা’ মমতার আইনজীবীদের
-
ত্রিকোণ প্রেমের জেরে খুন হাওড়ার নাবালিকা, সিসিটিভি ফুটেজ সংগ্রহ পুলিশের
-
রথযাত্রায় কলকাতায় কাজল, বৃষ্টিস্নাত শহরে কেন বঙ্গতনয়ার ‘ঝলমলে’ আবির্ভাব?
-
১৫০ কোটির সম্পত্তি নিয়ে বিবাদ, গাজিয়াবাদে বাবাকে গুলিতে ঝাঁজরা করল মদ্যপ ছেলে!
-
শ্রেয়স-বিরাটের অর্ধশতরানেও হল না বড় স্কোর, ২৩৩ রানেই গুটিয়ে গেল ভারত