সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলফি তোলার জন্য প্রচুর কসরত করে আট থেকে আশি। কখনও কখনও সামান্য একটা সেলফির জন্য কেউ কেউ এমন নেয় ঝুঁকি নেয় যে তাতে মৃত্যু পর্যন্ত হয়। বৃহস্পতিবার এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটল তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুনেলভেলিতে। ট্রেনের ইঞ্জিনের ছাদে উঠে সেলফি তুলতে গিয়ে অকালে প্রাণ হারাল ১৫ বছরের এক কিশোর। তার নাম এম গণেশ্বর (M Ganeshwar)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কিশোর এম গণেশ্বরের বাড়ি তামিলনাড়ুর তিরুনেলভেলি (Tirunelveli) জেলার থালাইউত্থু (Thalaiyuthu) এলাকায়। তার বাবা মহেশ্বরন তামিলনাড়ু সিভিল সাপ্লাইয়ের একজন কোয়ালিটি ইনস্পেক্টর পদে কর্মরত। বৃহস্পতিবার তিনি কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে ১৫ বছরের গণেশ্বর তিরুনেলভেলি রেলওয়ে স্টেশনের এসে ৪ নম্বর প্ল্যাটফর্মে থাকা একটি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিনের ছাদে উঠে পড়ে। তারপর সেখান থেকে সেলফি তোলার চেষ্টা করে। আর এতেই ঘটে যায় বিপত্তি। উপরে থাকা ২৫ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে সংস্পর্শে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে সে। তারপর নিচে রেললাইনের উপরে ছিটকে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় উপস্থিত জনতা। সেখানে পৌঁছনোর পর চিকিৎসকরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।
[আরও পড়ুন: আগামী চার মাসেই তৈরি হয়ে যাবে করোনা ভ্যাকসিন, নয়া সম্ভাবনার কথা শোনালেন স্বাস্থ্যমন্ত্রী]
এপ্রসঙ্গে ওই স্টেশন কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, বারবার নিষেধ করার সত্ত্বেও কিছু মানুষ ট্রেনের ইঞ্জিন ও কামরা উপরে উঠে সেলফি (selfie) তোলার চেষ্টা করে। ওই কিশোরও সেই চেষ্টাও করেছিল। কিন্তু, ইঞ্জিনের উপরে উঠে দাঁড়ানোর পরেই ইলেকট্রিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে। বর্তমানে তার মৃতদেহ তিরুনেলভেলি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: রাজ্যের সম্মতি ছাড়া CBI তদন্তের নির্দেশ দেওয়া যাবে না, স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট]
সর্বশেষ খবর
-
রেল প্রকল্পে গতি আনতে শনিতে রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মেগা বৈঠক! বঙ্গে থমকে থাকা কাজে মিলবে ছাড়
-
কিমের দেশে জিনপিং! ইরান-ইউক্রেনে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চিন-কোরিয়া?
-
পন্থকে ‘সেন্সার’, তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের
-
বিদেশে ঘুরতে গিয়েই ফের কাছাকাছি শাকিব-বুবলি, তৃতীয়বার বাবা হলেন সুপারস্টার! পুত্র না কন্যা এল ঘরে?
-
ব্যান কালচারের হোতা! ‘ইন্ড্রাস্টিকে বরবাদ করেছেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে মুখ খুললেন লকেট