সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে PMC ব্যাংকের দুর্নীতি থেকে শিক্ষা। এবার আমানতকারীদের গচ্ছিত অর্থ সুরক্ষিত রাখার লক্ষ্যে দেশের সমবার ব্যাংকগুলিতে নজরদারি শুরু করছে রিজার্ভ ব্যাংক। শীঘ্রই একটি অধ্যাদেশ জারি করা হবে বলে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি জানিয়েছেন, গোটা দেশের ১৪৮২ ও ৫৮টি মাল্টি স্টেট সমবায় ব্যাংকের উপর নজরদারি রাখবে রিজার্ভ ব্যাংক। এতে গচ্ছিত টাকা সুরক্ষিত থাকবে দেশের ৮.৬ লক্ষ আমানতকারীর। একইসঙ্গে, এই সব সমবায় ব্যাংকে জমা ৪.৮৪ লক্ষ কোটি টাকাও সুরক্ষিত থাকবে।
প্রসঙ্গত, মুম্বইয়ে পাঞ্জাব-মহারাষ্ট্র সমবায় ব্যাংকে মোট ৪৫০০ কোটি টাকার দুর্নীতি হয়। দেউলিয়া ঘোষণা করে ব্যাংক কর্তৃপক্ষ। সেইসময় বাধ্য হয়েই রিজার্ভ ব্যাংক ওই ব্যাংক থেকে টাকা তোলার উপর বিধিনিষেধ আরোপ করে। মহারাষ্ট্র ছাড়াও দেশের ছয় রাজ্যে ব্রাঞ্চ রয়েছে এই ব্যাংকের। আমানতকারীদের মোট ১১,৬১৭ কোটি টাকা আমানত জমা রয়েছে। ওই টাকা থেকে বেসরকারি সংস্থায় বিপুল পরিমাণে বেআইনিভাবে ঋণ দেওয়ার কারণে দেউলিয়া হয়ে যায় ব্যাংক।
[আরও পড়ুন: জরুরি অবস্থার ৪৫তম বর্ষপূর্তিতে টুইট প্রধানমন্ত্রী মোদির, পরোক্ষে তোপ কংগ্রেসকে]
আবাসন সংস্থা এইচডিআইএল-এর ৪,৩৫৫ কোটি টাকা ঋণ খেলাপের জেরে আর্থিক সংকটে পড়ে পিএমসি ব্যাংক। এবং ভুয়ো অ্যাকাউন্ট দেখিয়ে এই ঋণখেলাপের ঘটনা চেপে রেখেছিলেন ব্যাংকের শীর্ষ কর্তা। কেলেঙ্কারির জেরে এইচডিআইএল-এর মালিক-সহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান তথা এমডি-ও রয়েছেন। কেলেঙ্কারির জেরে দেশের ব্যাংকিং ব্যবস্থার বর্তমান অবস্থা মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। ঋণখেলাপ, অনুৎপাদক সম্পদের বৃদ্ধি ও নানা কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির অবস্থা শোচনীয়। যদিও কেন্দ্র এই অভিযোগ অস্বীকার করেছে।
[আরও পড়ুন: করোনাকে পরোয়া নেই! বিহার ভোটে করোনা আক্রান্তদের জন্য পোস্টাল ব্যালটের পরিকল্পনা]
1,540 cooperative banks to be brought under RBI’s supervision: Prakash Javadekar
Read @ANI Story | https://t.co/ne9iHMe9sh pic.twitter.com/ZevJahZzEi
— ANI Digital (@ani_digital) June 24, 2020
সর্বশেষ খবর
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?
-
‘নব্য তৃণমূলে’র উত্থানে ৫ জেলায় লন্ডভন্ড ঘাসফুল! কে কোন দিকে গেলেন?
-
‘কালা হিরণ’ ঘোষণা হতেই মুণ্ডচ্ছেদের হুমকি! সলমনের আইনি নোটিস ছিঁড়ে পালটা চ্যালেঞ্জ প্রযোজকের