সংবাদ প্র্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা-সহ পশ্চিমবঙ্গে এখনও তেমন জাঁকিয়ে বসেনি শীত। কিন্তু ঘন কুয়াশার প্রভাবে যান চলাচলের সমস্যা দেখা দিচ্ছে রাজ্যে। কুয়াশার ফলে ব্যাহত হচ্ছে রেল পরিষেবা। কিন্তু ইতিমধ্যে দেশের অন্যান্য অঞ্চলে অতিরিক্ত ঠাণ্ডায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। উত্তরপ্রদেশে শুরু হয়ে তীব্র শৈত্যপ্রবাহ। আর এই শৈত্যপ্রবাহের জেরেই গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ১৬ জনের। ব্যাহত স্বাভাবিক জনজীবন।
অন্যদিকে দিল্লি ও লখনউতেও শৈত্যপ্রবাহের ফলে চিত্রটা প্রায় একই রকম। দিল্লির পাশাপাশি পাঞ্জাবও ঘন কুয়াশায় আচ্ছন্ন।

মোট দূরপাল্লার ৬৭টি ট্রেন দেরিতে চলছে বলে রেল সূত্রে খবর৷ পাশাপাশি বদলানো হয়েছে ৩০টি ট্রেনের সময়সীমা৷ কুয়াশায় দৃশ্যমানতা না থাকায় ২টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে রেলের তরফে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার