সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৬ বছর বয়স হলেও শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে। এক কিশোরের বিরুদ্ধে দায়ের হওয়া পকসো অভিযোগ খারিজ করে এই রায় দিয়েছে মেঘালয় হাই কোর্ট (Meghalaya High Court)। আদালতের মতে, সমাজ অনেক পালটে গিয়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে আইনেরও বদল আনতে হবে। এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগের শুনানি চলাকালীন এই রায় দিয়েছে আদালত।
জানা গিয়েছে, পকসো আইনে অভিযোগ দায়ের করেন এক নাবালিকার মা। তাঁর দাবি, ১৬ বছরের মেয়েকে হেনস্তা করেছে এক কিশোর। সে ওই নাবালিকার বাড়িতে কাজ করত। এক আত্মীয়ের বাড়িতে গিয়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। যদিও পরে জানা যায়, দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তা সত্ত্বেও পকসো আইনে মামলা দায়ের হয় আদালতে।
[আরও পড়ুন: আগেও জলের গভীরে বিপদে পড়েছিল টাইটান! ‘জানতাম একদিন হবেই’, বলছেন প্রাক্তন যাত্রী]
শুনানির সময়ে ওই নাবালিকা জানায়, সে ওই কিশোরের প্রেমিকা। শারীরিক সম্পর্কেও তার অমত ছিল না। জোর করে তার সঙ্গে ওই কিশোরের সম্পর্ক হয়নি বলেই আদালতে দাবি করে নাবালিকা। অন্যান্য নানা আইনি প্রমাণের পাশাপাশি এই নাবালিকার বয়ানকেও একই গুরুত্ব দেয় আদালত। তারপরেই খারিজ হয় হেনস্তার অভিযোগ।
মেঘালয় হাই কোর্টের বিচারপতিদের বেঞ্চ রায় দেয়, ওই কিশোরের বিরুদ্ধে পকসো আইনের অভিযোগ খারিজ করা হল। তার কারণ হিসাবে আদালত জানায়, ১৬ বছর বয়সি এক নাবালিকার শারীরিক ও মানসিক বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। এই বয়সের সকলেই যৌন মিলন নিয়ে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারে। প্রেমের সম্পর্কে থাকা নাবালকদের পরিবার অনেক সময়েই পকসো আইনকে হাতিয়ার করে হেনস্তার অভিযোগ দায়ের করেন। কিন্তু বর্তমান সময়ের কথা মাথায় রেখে পকসোর মতো আইনগুলির পরিবর্তন হওয়া দরকার।
[আরও পড়ুন: সভা ভরাতে শুভেন্দুর ভরসা ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির থিম সং! খোঁচা কুণালের]
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে