সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ আগুনে ভস্মীভূত নাগপুরে সেনা অস্ত্রভাণ্ডার৷ ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আহত অন্তত ১৭ জন৷ প্রত্যেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন৷
সোমবার ভোররাতে নাগপুরের পুলগাওয়ের সেনার অস্ত্রভাণ্ডারের গুদামে আগুন লেগে যায়৷ দাহ্যপদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ গোলাবারুদ থাকায় সবার আগে আশেপাশের স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দুরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়৷
প্রচুর দাহ্যপদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে৷ প্রায় ১০ ঘণ্টা বাদে আগুন নিয়ন্ত্রণে আসে৷ মৃত জওয়ানদের মধ্যে ২ জন সেনা আধিকারিক বলে জানা গিয়েছে৷ সেনা সূত্রে খবর, আগুনের হাত থেকে অস্ত্রসম্ভার বাঁচাতে গিয়েই মৃত্যু হয় দুই জনের৷
ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আহতদের আরোগ্য কামনা করেছেন৷ বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ দুঃখ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশও৷ ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি৷
তবে, কী কারণে এই আগুন লেগেছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে৷ সেনার তরফেও কোনও কারণ জানানো হয়নি৷ নিছক দুর্ঘটনা না পরিকল্পিত নাশকতা, এই নিয়ে ধন্দে তদন্তকারী দল৷

সর্বশেষ খবর
-
৩০০ টাকা রোজ মাইনের চাকুরে থেকে কোটিপতি, উল্কাগতিতে উত্থান সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে ধৃত পরিতোষের
-
তোলাবাজি থেকে যৌনহেনস্তা! ১৩ দিনের পুলিশি হেফাজতে স্বরূপ বিশ্বাস, এজলাসে তুমুল হই হট্টগোল
-
কালীঘাটের বৈঠকে সেই ‘আদি’রাই, এলেন না ‘বিদ্রোহীরা’, দল বাঁচাতে পারবেন মমতা?
-
বিধানসভার পর ভাঙছে তৃণমূলের সংসদীয় দলও! প্রতীক-তহবিল কি হাতছাড়া হবে মমতার? জানুন নিয়ম
-
মোল্লাতন্ত্রের বিরুদ্ধে শানিত স্বর! মারজানে সত্রপির মৃত্যুতে বিদ্রোহের রসদ পাবে ইরান