সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছানি অপারেশন করাতে গিয়ে দৃষ্টি হারালেন ১৮ জন। অভিযোগের তির রাজস্থানের সাওয়াই মান সিং হাসপাতালের দিকে। রাজ্যের সব চেয়ে বড় সরকারি হাসপাতাল এটি। সেখানে চিকিৎসা করিয়ে অন্ধ হতে বসেছেন ওই রোগীরা।
জানা গিয়েছে, গত মাসে ছানি অপারেশনের জন্য সাওয়াই মান সিং সরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন ওই রোগীরা। তাঁদের মধ্যে অনেকেই চিরঞ্জীবী হেলথ স্কিমের আওতায় নিজেদের চিকিৎসা করান। অভিযোগ, অপারেশনের পর বেশিরভাগ রোগী চোখে তীব্র ব্যথা অনুভব করেন। তখন তাঁদের আবার হাসপাতালে ভরতি হতে বলা হয়। ফের তাঁদের চোখে অস্ত্রোপচার করা হয়। তারপরই কয়েক জনের ক্ষেত্রে দেখা যায় দু’সপ্তাহ পেরিয়ে গেলেও তাঁরা চোখে কিছু দেখতে পাচ্ছেন না।
[আরও পড়ুন: জোর করে মূত্রপান করানোর অভিযোগ তুলেছিলেন, তরুণকে নগ্ন করে পেটানোয় অভিযুক্ত তিনিই!]
এই ঘটনার পর ছন্দা দেবী নামে এক রোগী জানান, ” আমি আমার এক চোখে কিছুই দেখতে পাচ্ছি না। চোখে খুব ব্যথা করছে, জল পড়ছে। ডাক্তারকে জানিয়েছিলাম। তিনি বলেছিলেন, এটা ইনফেকশন থেকে হচ্ছে। আস্তে আস্তে কমে যাবে।” একই অভিযোগ করেছেন অন্য এক রোগীও। রাম ভজন নামে ওই রোগী জানিয়েছেন, “গত ২৩ জুন আমার চোখে অস্ত্রোপচার হয়েছিল। প্রথমে ঝাপসা দেখছিলাম সব কিছু। কিন্তু এখন কোনও কিছুই দেখতে পাচ্ছি না।”
হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রোগীদের আত্মীয়েরাও। তাঁদের অভিযোগ, হাসপাতালের কর্মীরা এ বিষয়ে গা ছাড়া মনোভাব দেখিয়েছেন। তাঁদের পরিজনদের চোখে ব্যথা থাকা সত্ত্বেও বাড়ি ফিরিয়ে নিতে যেতে বলা হয়েছে।
তবে সাওয়াই মান সিং হাসপাতালের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এতে চিকিৎসকের কোনও গাফিলতি নেই। মাইক্রবাওলজি তদন্ত করা হচ্ছে। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সমস্ত রিপোর্ট হাতে এলে তবেই নিশ্চিতভাবে কিছু বলা যাবে।
[আরও পড়ুন: টমেটো লুট রুখতে বাউন্সার, অপপ্রচারের দায়ে ২ সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করল যোগীর পুলিশ]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা