সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর পাঁচটা দিনের মতোই শুক্রবারও বন্ধুদের সঙ্গে খেলায় মত্ত ছিল ছোট্ট কিরণ ও বিনোদ বাউড়ি৷ কে জানত সেই ছিল তাঁদের শেষ খেলা! হইহই করতে করতে ওরা বাড়ি থেকে বেরিয়েছিল৷ কিন্তু দিনের শেষে সেই বাড়িতেই এসে পৌঁছল নিথর দুই দেহ৷
ঘটনা জয়পুরের পুজিয়া গ্রামের৷ ৪ বছরের কিরণ ও ৮ বছরের বিনোদ খেলতে খেলতে হঠাৎই পাশে রাখা প্রতিবেশীর গাড়ির ভিতর ঢুকে পড়ে৷ খেলার ঝোঁকেই ভুল করে গাড়ির দরজা ভিতর থেকে বন্ধ করে ফেলে তারা৷ আর তাতেই ঘটে বিপত্তি৷ দু’জনে অনেক চেষ্টা করেও কোনওভাবে দরজা খুলতে পারেনি৷ গাড়িটির কাঁচ ওঠানো থাকায় চিৎকার করেও লাভ হয়নি৷ দীর্ঘক্ষণ গাড়িতে বন্দি থাকার ফলে অবশেষে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাদের৷
বেশ কয়েক ঘণ্টা পর গাড়ির মালিক ফিরে এসে দু’জনকে দেখতে পান৷ তখনই তিনি বাচ্চাদুটিকে গাড়ি থেকে বের করে হাসপাতালে নিয়ে যান৷ চিকিৎসকরা জানান, দমবন্ধ হয়েই তাদের মৃত হয়েছে৷ পুলিশ জানিয়েছে, কিরণ ও বিনোদের মৃতদেহ হাতে তুলে দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?