মাসুদ আহমেদ, শ্রীনগর: ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে (J&K) দুটি এনকাউন্টারের ঘটনায় এখনও পর্যন্ত একজন জঙ্গি নিকেশ হয়েছে। শহিদ হয়েছেন এক জওয়ান। আহত হয়েছেন একজন। কুপওয়ারায় এখনও অভিযান চলছে বলেই জানা গিয়েছে।
সেনার কাছে খবর ছিল কুপওয়ারায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এর পরই বুধবার সেখানে যৌথ অভিযান চালায় জম্মু ও কাশ্মীরের পুলিশ এবং সেনা। শেষ পাওয়া খবরে একজন জঙ্গি মারা গিয়েছে। একজন জওয়ান আহত হয়েছেন। এখনও চলছে গুলির লড়াই। সেই কারণে এখনও নিহত জঙ্গির দেহ উদ্ধার করা যায়নি। এর আগে মঙ্গলবার পুঞ্চে যৌথ বাহিনীর অভিযানে নিকেশ হয় এক জঙ্গি। শহিদ হন ল্যান্সনায়েক সুভাষ কুমার। মঙ্গলবার রাতে তিনি গুরুতর জখম হন। কিছু সময় পরে মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্তের পর শহিদ জওয়ানের দেহ তুলে দেওয়া হয় তাঁর পরিবারের হাতে।
All Ranks of #WhiteKnightCorps salute the supreme #sacrifice of #Braveheart L/Nk Subhash Chander who laid down his life in the line of duty.#WhiteKnightCorps offers deepest condolences and stands firm with the bereaved family in this hour of grief.@adgpi@NorthernComd_IA pic.twitter.com/RgljiXv1p5
— White Knight Corps (@Whiteknight_IA) July 23, 2024
[আরও পড়ুন: অন্ধ্রের জন্য বিশেষ প্যাকেজ, বিহারের জন্য কল্পতরু, শরিকদের ঝুলি ভরল নির্মলার বাজেটে]
গত কয়েকমাসে উপত্যকায় দফায় দফায় সেনার উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। রিপোর্ট বলছে, চলতি বছরের শুরু থেকে এখনও পর্যন্ত জম্মু ও কাশ্মীরের ৬ জেলায় ১৪টি জঙ্গি হামলা হয়েছে। যে হামলায় ২৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১১ জন সেনা জওয়ান শহিদ হয়েছেন। পাশাপাশি খতম হয়েছে ৫ জঙ্গি। কাঠুয়া, ডোডা, পুঞ্চ-সহ একাধিক জায়গায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন সেনা জওয়ানরা। বেশিরভাগ ক্ষেত্রেই হামলার পর জঙ্গিদের খোঁজ পেতে নাজেহাল হতে হয়েছে সেনাকে। এরই মাঝেই প্রকাশ্যে এসেছে জঙ্গিদের নিয়ে বিস্ফোরক তথ্য। জম্মু ও কাশ্মীরকে নতুন করে উত্তপ্ত করতে ভারতে অনুপ্রবেশ করানো হয়েছে এই পাক জঙ্গিদের। বর্তমানে তাদের ঘাঁটি হয়েছে জম্মু। রিপোর্ট অনুযায়ী, প্রশিক্ষণপাপ্ত এই জঙ্গিদের কাছে রয়েছে আমেরিকার তৈরি এম-৪ কার্বাইন রাইফেল, নাইট ভিশন চশমা-সহ অত্যাধুনিক আরও নানা অস্ত্র। শুধু তাই নয়, এদের কাছে বন্দুকের পাশাপাশি রয়েছে চিনের তৈরি ‘স্টিল কোটেড বুলেট। এই গুলি বুলেটপ্রুফ যানকেও ভেদ করতে সক্ষম।
[আরও পড়ুন: একের পর এক দুর্ঘটনা, তবু বাজেটে অবহেলিত ‘রেল সুরক্ষা’! ‘কবচ’ অন্ধকারেই]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ