Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Delhi-Mumbai Expressway

গুজরাটে ভয়ংকর দুর্ঘটনা, ট্রাক্টর এবং ট্রেলারের সংঘর্ষে মৃত ২

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৯, ২০২৫, ১৫:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৯, ২০২৫, ১৫:৩২

options
link
গুজরাটে ভয়ংকর দুর্ঘটনা, ট্রাক্টর এবং ট্রেলারের সংঘর্ষে মৃত ২ zoom
প্রতীকী ছবি
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের ভারুচ জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়ংকর দুর্ঘটনা। ট্রেলার এবং ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জনের। কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে ট্রাক্টরটি ভাদোদরা থেকে ভারুচের উদ্দেশে রওনা দিয়েছিল। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে মেরামতির কাজ ছিল। মাঝরাস্তায় পিছন থেকে একটি ট্রেলার সজোরে ট্রাক্টরটিকে ধাক্কা মারে। ট্রাক্টরতিতে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় ২ জনের। আহত হয়েছেন আরও ৪ জন। ট্রেলারটি এতটাই জোরে ট্রাক্টরটিকে ধাক্কা মারে যে সেটি রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা লেগে দু’টি ভাগে বিভক্ত হয়ে যায়। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। কিন্তু কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

এক পুলিশ আধিকারিক বলেন, “চালকের ভুল নাকি অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.