Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Telangana

জঞ্জাল সাফ করেই মাসে ২ লক্ষ! তেলেঙ্গানায় সরকারি সাফাইকর্মীর বেতন শুনে চক্ষু চড়কগাছ সকলের

গত দশ বছরে তেলেঙ্গানায় সরকারি কর্মীদের বেতন এবং পেনশন বাবদ খরচ চার গুণ বেড়ে ছয় হাজার কোটি টাকায় পৌঁছেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৮:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৮:৩৫

options
link
জঞ্জাল সাফ করেই মাসে ২ লক্ষ! তেলেঙ্গানায় সরকারি সাফাইকর্মীর বেতন শুনে চক্ষু চড়কগাছ সকলের zoom
প্রতীকী ছবি।
Advertisement

ইউরোপ-আমেরিকায় একজন সাফাইকর্মীও চমকে দেওয়া বেতন পান। গাড়ি চেপে কর্মস্থলে আসেন। এসব জেনে ঝুঁকিবহুল ডাঙ্কি পথে অনেকেই বিদেশে পাড়ি দেন। এবার সাত সমুদ্র, তেরো নদী ডিঙোতে হবে না। তেলেঙ্গানাতেই মাসিক প্রায় ২ লক্ষ টাকা বেতন পাচ্ছেন একজন সরকারি ‘সিনিয়র সুইপার’!

সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব কে রামকৃষ্ণ রাও সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়েছেন। সেখানে বলা হয়েছে, রাজ্যে বিদ্যুৎ বিভাগের চিফ ইঞ্জিনিয়ারদের বেতন যেখানে মাসিক ৭ লক্ষ টাকা, সেখানে একজন সিনিয়র গ্রেড ফোর সাফাইকর্মীদের বেতন প্রায় ২ লক্ষ টাকা। গত দশ বছরে তেলেঙ্গানায় (Telangana) সরকারি কর্মীদের বেতন এবং পেনশন বাবদ খরচ চার গুণ বেড়ে ছয় হাজার কোটি টাকায় পৌঁছেছে বলেও জানানো হয়েছে।

Advertisement

মুখ্যসচিব কে রামকৃষ্ণ রাও সম্প্রতি ১৬তম ফাইন্যান্স কমিশনের প্রস্তাবগুলি নিয়ে এক আলোচনা সভায় যোগ দেন। সেখানেই তিনি জানান, ২০১৪ সালে সরকারি কর্মীদের বেতন এবং পেনশন বাবদ খরচের নিরিখে অন্ধ্রপ্রদেশকে পিছনে ফেলে দিয়েছে তেলেঙ্গানা। নিয়মিত বেতন বৃদ্ধির ফেলে সংশ্লিষ্ট খাতে খরচ বেড়েছে ৩০০ শতাংশ। এই অবস্থায় গ্রেটার হায়দরাবাদ পুরনিগমের একজন সিনিয়র সাফাই কর্মীর বেতন ২ লক্ষ টাকার কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবার নির্বাচনের ধারাবাহিক ভাবে বেতন বৃদ্ধি করেছে সরকার। এর জেরেই সরকারি সাফাইকর্মীদের মাসিক বেতন লক্ষ টাকা ছাপিয়ে গিয়েছে। রাজ্যে কয়েকটি পদে সরকারি কর্মীদের বেতন আইএএস অফিসার, এমনকী রাজ্যপালের থেকেও বেশি। 

প্রসঙ্গত, তেলেঙ্গানা সরকারের নিযুক্ত বেতন পুনর্মুল্যায়ণ কমিশনের প্রস্তাব মতো সময়ে সময়ে কর্মীদের বেসিক পে, মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। এর ফলেই তাঁদের বেতন উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর জেরে তেলেঙ্গানার তরুণ প্রজন্মের মধ্যে বেসরকারি চাকরির পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সরকারি চাকরির প্রতি চাহিদা।  

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.