সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনাঙ্গে লঙ্কাগুঁড়ো দিয়ে মূত্র পান করানো হচ্ছে দুই কিশোরকে। এখানেই শেষ নয়, দুই কিশোরকে পেট্রলের ইনজেকশনও দেওয়া হয়। চাঞ্চল্যকর এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই ঘটনায় নির্যাতিত দুই বালকের বয়স ১০ ও ১৪ বছর। ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে উত্তরপ্রদেশ প্রশাসন। ইতিমধ্যেই আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। তার মধ্যে ইতিমধ্যেই ছ’জনকে আটক করা হয়েছে। বাকি দুই অভিযুক্ত এখনও পলাতক। তবে দুই কিশোরের বিষয়ে কিছুই জানা যায়নি।
ঠিক কী ঘটেছে? ভাইরাল ভিডিও দেখে অনুমান, একটি দোকান থেকে মুরগি চুরির অভিযোগ ওঠে দু’জনের বিরুদ্ধে। সঙ্গে সঙ্গেই তাদের মারধর করে স্থানীয় জনতা। দুই কিশোরকে হুমকি দিয়ে বলা হয়, বোতল ভরতি মূত্র পান করতে হবে। তার সঙ্গে খেতে হবে লঙ্কাও। শুধু তাই নয়, ভাইরাল ভিডিওতে দেখা যায় দুই নাবালকের যৌনাঙ্গেও লঙ্কার গুঁড়ো দিচ্ছে স্থানীয় জনতা। শেষে হলুদ রঙের একটি তরল ইনজেকশনের মাধ্যমে দুই নাবালকের শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। প্রাথমিকভাবে অনুমান, পেট্রল দেওয়া হয়েছে দুই নাবালককে।
[আরও পড়ুন: ৫ হাজার কোটিতে সিমেন্ট সংস্থা ক্রয় আদানির, তাতেও মোদির হাত দেখছে কংগ্রেস]
উত্তরপ্রদেশে দুই কিশোরের উপর এহেন নারকীয় অত্যাচারের ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। মূলত কলেজপড়ুয়াদের হোয়াটসঅ্যাপে ঘুরতে থাকে ভিডিওটি। জানা গিয়েছে, গত ৪ আগস্ট এই ভিডিও তোলা হয়। জামাকাপড় খুলিয়ে দুই নাবালককে নির্যাতন করা হচ্ছে, যন্ত্রণায় চিৎকার করছে তারা- এই ঘটনার ভিডিও দেখেও প্রাথমিকভাবে কোনও পদক্ষেপ করেনি প্রশাসন।
তবে রবিবার স্থানীয় পুলিশ জানায়, ঘটনার ভিত্তিতে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই আটক করা হয়েছে ছ’জনকে। আদালতে পেশ করা হবে তাদের। অভিযোগ দায়ের হয়েছে আরও দু’জনের বিরুদ্ধে। আপাতত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে নির্যাতিত দুই কিশোরের অবস্থা নিয়ে কিছুই জানায়নি পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, দুই কিশোরের বয়স যথাক্রমে ১০ ও ১৪ বছর।
[আরও পড়ুন: মিলছে না ভিসা, অনলাইনেই ভারতীয় তরুণকে বিয়ে করলেন পাকিস্তানি তরুণী]
সর্বশেষ খবর
-
কয়েকমাসেই লক্ষ চাকরি, সরকারি গ্যারান্টিতে লোন, কর্মসংস্থানে ‘ত্রিশক্তি’ শুভেন্দুর
-
ইংল্যান্ডের এ কী হাল! সাউদাম্পটনের ট্রাফিকে আটকে ভারতীয় দল, পিছিয়ে দিতে হল টস
-
লাল ফিতের জট কাটাতে জমি নীতি বদল! শুভেন্দুর হাতে শুরু বাংলার শিল্পযুগ
-
আমুলের সঙ্গে চুক্তি হচ্ছে না, নতুন বিনিয়োগকারী নিয়ে অপেক্ষা বাড়ল ইস্টবেঙ্গলের
-
বিপদ কী বলে কয়ে আসে! সংকট মোকাবিলায় কীভাবে তৈরি রাখবেন এমার্জেন্সি ফান্ড?