Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Jammu

নিরাপত্তাবাহিনীর উপর হামলা! জম্মুতে পুলিশ হেফাজত থেকে উধাও দুই পাক নাগরিক-সহ ৩ জন, শুরু তল্লাশি

পলাতকদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। গঠন করা হয়েছে বিশেষ দলও। এমনকী সীমান্তেও কড়া নজরদারি রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৯:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৯:৫৫

options
link
নিরাপত্তাবাহিনীর উপর হামলা! জম্মুতে পুলিশ হেফাজত থেকে উধাও দুই পাক নাগরিক-সহ ৩ জন, শুরু তল্লাশি zoom
ফাইল ছবি।

পুলিশকর্মীকে মারধর করে জুভেনাইল হোম থেকে চম্পট দিল দুই পাকিস্তানি নাগরিক-সহ তিনজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আন্তর্জাতিক সীমান্তের কাছে জম্মুর একটি জুভেনাইল হোমে। ঘটনায় দুই পুলিশকর্মী গুরুতরভাবে আহত হয়েছে বলে খবর। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে পলাতকদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। গঠন করা হয়েছে বিশেষ দলও। এমনকী সীমান্তেও কড়া নজরদারি রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত যদিও কারোর খোঁজ পাওয়া যায়নি বলেই খবর।

সোমবার সন্ধ্যায় জম্মুর আরএস পুরায় এলাকায় এই ঘটনাটি ঘটে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জুভেনাইল হোমে থাকা তিনজন হোমের কর্তব্যরত দুই পুলিশকর্মীর উপর আচমাই হামলা চালায়। তাঁদের আহত অবস্থায় সেখানে ফেলেই চম্পট দেয় তিনজন। সেই সময়ের একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, তিনজনের মধ্যে দুজন পাক নাগরিক। একজনের নাম সুনা উল্লাহ এবং আহসান আনোয়ার। তৃতীয় ব্যক্তি করজিৎ সিং ওরফে গুগ্গা। তিনি জম্মুর আরএস পুরার ডাবলেহারের বাসিন্দা। ওই পুলিশ আধিকারিকের কথায়, অভিযুক্ত তিনজন পালানোর জন্য একটি বন্দুকও ছিনতাই করে।

Advertisement

পুলিশের অনুমান, অভিযুক্ত তিনজন সাম্বা সেক্টর হয়ে জাতীয় সড়ক ব্যবহার করে চম্পট দিয়েছে। ফলে সেপথে যাওয়া সমস্ত গাড়ি-বাইকের উপর কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি সংলগ্ন এলাকাগুলিতেও চলছে তল্লাশি অভিযান।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.