সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ার (Social Media) এই যুগে ভাইরাল হওয়ার লোভ বিপর্যয় ডেকে আনছে মাঝে মাঝেই। বিপদের তোয়াক্কা না করে ঝুঁকি নেওয়াতেই ভয়ংকর সব কাণ্ড ঘটছে। এবার তেমনই এক ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্রের (Maharashtra) পুণে (Pune) শহর। এক্ষেত্রে অবশ্য ভিডিও রেকর্ড করছিলেন যে দুই যুবক তাঁরা অক্ষত আছেন। মাঝখান থেকে বেঘোরে প্রাণ হারালেন স্কুটিচালক এক তরুণী। ঘটনায় অভিযুক্ত ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুণের কৃষ্ণনগর এলাকার পালখি রোডের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বছর একত্রিশের তসলিম ফিরোজ পাঠানের। তিনি আদর্শ নগরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও রেকর্ড করতে বাইক নিয়ে বেরিয়েছিলেন আয়ন এবং জায়িদ নামের দুই যুবক। বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন আয়ন, পিছনে বসে ভিডিও রেকর্ড করছিলেন জায়িদ। সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে তসলিমার স্কুটিতে সজোরে ধাক্কা মারে আয়ন-জায়িদের বাইকটি। রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু তসলিমার।
[আরও পড়ুন: ‘ফের বাম ছাত্র যুবদের হাতে আক্রান্ত হতে পারে সংবাদমাধ্যম’, পুলিশকে ব্যবস্থার নির্দেশ কেরল হাইকোর্টের]
এই ঘটনায় অভিযুক্ত অয়ন শাহনূর শেখ (২১) এবং জায়িদ জাভেদ শেখকে (২২) গ্রেপ্তার করেছে পুণের পুলিশ। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
[আরও পড়ুন: নিয়োগে দুর্নীতি! চাকরিপ্রার্থীদের ব্যাপক বিক্ষোভ কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে, লাঠিচার্জ পুলিশের]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?