সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশার মালকানগিরিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত অন্তত ২১ জন মাওবাদী৷ সোমবার সাত সকালে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সীমান্তের কাছে এই ঘটনা ঘটে৷ সংঘর্ষে আহত হয়েছেন দুই পুলিশকর্মীও৷
পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে অন্ধ্র পুলিশের কাছে খবর আসে যে, সীমান্তের কাছে সভার জন্য জড়ো হচ্ছে ৫০ থেকে ৬০ জন মাওবাদী৷ সেই অনুযায়ী ভোররাতে অপারেশন চালায় অন্ধ্রপ্রদেশের গ্রেহাউন্ড কম্যান্ডো বাহিনী৷ আচমকা হামলায় ছত্রভঙ্গ হয়ে যায় মাওবাদীরা৷
ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে৷ যার মধ্যে একে ৪৭, সেলফ লোডিং রাইফেলও রয়েছে৷নিহতদের মধ্যে একাধিক বড় মাপের মাওবাদী নেতা থাকতে পারে বলে অনুমান পুলিশের৷ মালকানগিরির মতো মাও অধ্যুষিত এলাকায় এই ঘটনা অন্ধ্র পুলিশের একটা বড় মাপের সাফল্য বলে মনে করছে অন্ধ্র প্রশাসন৷
সর্বশেষ খবর
-
জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়া হোক, প্রধানমন্ত্রীকে চিঠি এনসিপিআইয়ের
-
‘জব করিনা মেট মীরা’, তিক্ততা ভুলে প্রাক্তন শাহিদের স্ত্রীর সঙ্গে বন্ধুত্ব বেবোর, ডাকলেন ‘সুন্দরী’ বলেও
-
পোলাওয়ের সঙ্গে বিড়ালের মাংস পরিবেশন! পুজোর মুখে জোর শোরগোল
-
মা চাকুরিজীবী? কোনও সুবিধা মিলবে না সন্তানদের! স্কুলের ‘নিদান’ ঘিরে বিতর্ক
-
সাউথ পয়েন্টে রক্তারক্তি! বই নিয়ে বচসা, সহপাঠীর গলায় ছুরি ক্লাস নাইনের পড়ুয়ার