সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ বছর বয়েসেই মাথার চুল পড়তে শুরু করে৷ এদিকে সবে মেডিক্যালের ফাইনাল ইয়ার চলছে৷ তাই কৃত্রিম চুল প্রতিস্থাপন করবে বলে ঠিক করেন চেন্নাইয়ের সন্তোষ৷ এর জন্য ৭৩ হাজার টাকা অ্যাডভান্সড রোবোটিক হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার-এ জমাও দেন তিনি৷
কিন্তু, ১০ ঘণ্টা ধরে কৃত্রিম চুল প্রতিস্থাপনের পরই জ্বর চলে আসে সন্তোষের৷ দু’দিন পর বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়৷ সন্তোষের মায়ের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে সন্তোষের৷ এমনকি চিকিৎসকরা কেউ প্রফেশনাল ছিল না বলেও অভিযোগ করেন তিনি৷ অ্যানাস্থেটিস্টও দায়সারা কাজ সেরে চলে যান৷
ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছে সন্তোষের পরিবার৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আদতে সেন্টারটির চুল প্রতিস্থাপন করার লাইসেন্সই নেই৷ আদতে সেটি বিউটি সেলুন হিসেবে রেজিস্টার করানো৷ যা দু’মাস আগেই এক্সপায়ার করে গেছে৷ ঘটনার পরই অ্যাডভান্সড রোবোটিক হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টারটিকে নোটিস পাঠিয়েছে স্টেট মেডিক্যাল কাউন্সিল৷
আপাতত পুলিশ চেষ্টা করছে সন্তোষের মৃতদেহ যাতে মাটি খুঁড়ে বের করা যায়৷ কারণ ময়নাতদন্ত ছাড়াই তাঁকে সমাধিস্থ করা হয়েছিল৷ সন্তোষের মৃতদেহ পরীক্ষা করা গেলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে বলে ধারণা তাঁদের৷
সর্বশেষ খবর
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?
-
‘ভাইকিং’ পোশাকে ফোটোশুট হালান্ডদের, বিশ্বকাপের আগে বিপাকে নরওয়ে
-
কারা পাবেন আবাসের বাড়ি? সুবিধাভোগী যাচাইয়ে ত্রিস্তরীয় ব্যবস্থা, রয়েছে ‘সেলফ সার্ভে’র সুবিধাও