বিশ্বকাপে কখন কোথা থেকে বিতর্কে অগ্নিসংযোগ ঘটে যায়, বোঝা মুশকিল। এই যেমন আর্লিং হালান্ড ও তাঁর নরওয়ের দলবল। ‘ভাইকিং’-এর পোশাকে ফোটোশুট করে দেশবাসীর রোষের মধ্যে পড়ল তারা।
মার্কিন ভূমিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে অসলোর এক সমুদ্রসৈকতে ফোটোশুট করে সমগ্র নরওয়ে টিম। পুরোদস্তুর ‘ভাইকিং’ পোশাকে। যাঁদের মধ্যে হালান্ডও ছিলেন। কিন্তু সেই পোশাক যে নরওয়ের মানুষকেই দু’ভাগে বিভক্ত করে দেবে, কে জানত! সে দেশের এক সংবাদপত্রে তীব্র সমালোচনা করা হয়েছে নরওয়ে জাতীয় দলের। বলা হচ্ছে, ‘ভাইকিং’ পোশাক পরে ফোটোশুট করা আদতে উগ্র দেশাত্মবোধের পরিচয়। যা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। এমনকী নরওয়ে টিমের এ হেন আচরণকে ‘নিও নার্থস’ গোত্রীয় বলেও অভিহিত করা হয়েছে।
আরও পড়ুন:

শুধু নরওয়ের সংবাদপত্রই নয়। জেন হং স্কোলদিনামক সে দেশের এক রিসার্চার হালান্ডদের কৃতকর্মকে ‘উগ্র পুরুষত্ব প্রদর্শন’ হিসেবে অভিহিত করেছেন। বলে দিয়েছেন, “এ আদতে সম্পূর্ণ ডানপন্থী মানসিকতার উদাহরণ।” ফোটোশুটকে ঘিরে উত্তেজনা এতই বেড়েছে যে, নরওয়ে কোচ স্টেল সোলবাকেনকে পর্যন্ত সাংবাদিক সম্মেলনে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। যদিও তিনি বলেন, “ফোটোশুট নিয়ে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না।”
View this post on Instagram
উল্লেখ্য, ১৯৯৮ সালের পর এই প্রথমবার ফিফা বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে নরওয়েকে। মাঝের ছ’টি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হলেও এবার সেই খরা কাটিয়ে বিশ্ব ফুটবলের মহারণে নামতে চলেছে আর্লিং হাল্যান্ড ও মার্টিন ওডেগার্ডদের দল। ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছে আমেরিকায়। তার আগে ‘ভাইকিং’-এর পোশাকে ফোটোশুট করে বিতর্কে জড়িয়ে পড়ল তারা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা
