সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে (Delhi) মুখোশধারী আততায়ীদের গুলিতে প্রাণ হারালেন এক ২৪ বছরের তরুণী। শুক্রবার রাত ৯টায় তারা হামলা চালায়। এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, রাতে আচমকাই মোটরসাইকেলে চেপে ঘটনাস্থলে হাজির হয় দুই আততায়ী। তাদের মুখে ছিল মুখোশ। তরুণীর বাড়ি ঢুকে গুলি চালায় তারা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন পূজা যাদব (Murder)।
আরও পড়ুন: পাতায় পাতায় বিপুল লেনদেনের হিসাব! আর কী রয়েছে জ্যোতিপ্রিয়র নাম লেখা ‘মেরুন ডায়েরি’তে?]
দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পূজাকে। তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ শুনে সেখানে হাজির হন। তাঁরা তাড়া করেন আততায়ীদের। কিন্তু মুখোশধারীরা দ্রুত মোটরসাইকেলে চড়েই চম্পট দেয়। যদিও পুলিশ শেষপর্যন্ত মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করেছে। কিন্তু তাতে কোনও নম্বরপ্লেট না থাকায় বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। চেষ্টা করা হচ্ছে হামলাকারীদের শনাক্ত করার। তবে শেষ খবর পর্যন্ত পুলিশ কোনও সূত্র পায়নি। ফলে কাউকে গ্রেপ্তার করাও সম্ভব হয়নি।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই দিল্লির এক মেট্রো স্টেশনের কাছেই উদ্ধার হয়েছিল ৩০ বছরের এক মহিলার দেহ। তাঁর মুখটা আততায়ীরা পাথর দিয়ে থেঁতলে দেওয়ায় শনাক্ত করতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছিল। একদিন পরই ফের ভয়ংকর হত্যাকাণ্ড ঘটে গেল রাজধানীতে।
[আরও পড়ুন: ‘ধর্ষণ, লুঠ, ডাকাতিতে মুসলিমরাই এক নম্বর’, সংখ্যালঘু নেতার মন্তব্যে তুঙ্গে বিতর্ক]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!