সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে ২৫ জন রূপান্তরকামী ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোরে এই ঘটনা ঘটেছে। অসুস্থদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।
সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, ইন্দোরের মহারাজা যশবন্তরাও হাসপাতালে ভর্তি করা হয়েছে অসুস্থ ২৫ জনকে। হাসপাতাল সুপার বলেন, ডা. বসন্ত কুমার নিঙ্গাওয়াল বলেন, “আমাদের হাসপাতালে প্রায় ২৫ জন ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষ ভর্তি হয়েছেন। তারা একসঙ্গে ফিনাইল সেবনের দাবি করেছেন। এখনই এই বিষয়ে নিশ্চিত করা কিছু বলা যাবে না।” তিনি আরও জানান, কারও অবস্থা গুরুতর নয়।
কেন ২৫ জন গণ আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার রাজেশ দন্ডোটিয়া বলেন, “তদন্তের পরেই স্পষ্ট হবে যে রূপান্তরকামী সম্প্রদায়ের লোকেরা কী পদার্থ খেয়েছিল এবং কেন।” তদন্তকারী আরও এক পুলিশকর্তা বলেন, এই ঘটনাটি ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের দু’টি স্থানীয় গোষ্ঠীর মধ্যে বিরোধের সঙ্গেও সম্পর্কিত হতে পারে।
সর্বশেষ খবর
-
রাত ১২ অবধি ভাইয়ের সঙ্গে আড্ডা, সকালে উদ্ধার দেহ! আশিসের পরিণতিতে স্তম্ভিত আত্মীয়-পরিজনেরা
-
এবার জারদারির মুখে ‘অখণ্ড ভারত’, স্বাধীনতা দিবসে হিন্দুদের নিয়ে বড় বার্তা পাক প্রেসিডেন্টের
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল
-
ভারী খাবারে পেট ফেঁপে যায়? ‘ডায়জেস্টিভ টি’-তে মিলবে সমাধান, জানাচ্ছেন সোহা আলি খান
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা