সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা আগেই ছিল। সেইমতো জিএসটি কাউন্সিলের বৈঠকের শেষে সিগারেট ও তামাকজাত দ্রব্যের মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করা হল। সোমবার মধ্যরাত থেকেই চালু হবে এই নয়া দাম। এর ফলে অনেকটাই মহার্ঘ হল সিগারেট।
[এবার বন্ধ হতে চলেছে দেশের বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক!]
স্বাস্থ্যের ক্ষতির সম্ভাবনা যতই থাক, দেশ জুড়ে ধূমপায়ীর সংখ্যা কম নয়। তাঁদের পকেটে এবার বাড়তি কোপ পড়তে চলেছে। এমনিতেই জিএসটির সর্বোচ্চ স্ল্যাব অর্থাৎ ২৮ শতাংশই ধার্য হচ্ছে সিগারেটের জন্য। তার সঙ্গে যোগ হচ্ছে বাড়তি সেস। ফলে বেশ মহার্ঘই হচ্ছে এই সিগারেট। জানা যাচ্ছে, জিএসটি চালু হওয়ার দরুণ যে রাজ্যগুলি ক্ষতির মুখে পড়বে, সেই ক্ষতিপূরণের জন্যই এই বাড়তি সেস বসানোর ভাবনা কেন্দ্রের।
28% GST rate on cigarettes remains, 5% ad valorem on cess to stay: Finance Minister Arun Jaitley pic.twitter.com/G3rbuITYm3
— ANI (@ANI_news) July 17, 2017
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ৬৫ মিমি দৈর্ঘ্যের সিগারেটে প্রতি হাজারটিতে সেস বাড়ছে ৪৮৫ টাকা। এর থেকে বড় দৈর্ঘ্যের সিগারেটের ক্ষেত্রে তা বেড়ে হচ্ছে ৭৯২ টাকা।
#Cess on #cigarettes of up to 65 mm raised by Rs 485 per thousand sticks and on those exceeding 65 mm by Rs 792 per thousand sticks.
— Press Trust of India (@PTI_News) July 17, 2017
সর্বশেষ খবর
-
সম্পত্তি হাতাতেই ‘খুন’ দেবস্মিতা, বর্ধমানে গ্রেপ্তার ভাড়াটে দম্পতি! দিল্লিতে অধ্যাপিকা খুনের কিনারা
-
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী
-
আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন! ‘মা সেটে থাকলে অন্যায় হত না’, ‘পেড্ডি’ বিতর্কে বিস্ফোরক জাহ্নবী
-
মাঝরাস্তায় খিদের টান! ৫ টাকা দিয়ে ‘মা আহারে’ মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী ইন্দ্রনীল
-
টুটু বোস স্মরণে রক্তদান শিবির, উত্তর কলকাতায় একমঞ্চে ভিন্ন রাজনৈতিক মতের মানুষ