সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনলক শুরু হওয়ার পর থেকেই দেশে করোনা সংক্রমণের রেকর্ড ভাঙার যে ধারা শুরু হয়েছিল, তা অব্যাহত থাকল রবিবারও। স্রেফ একদিনে দেশে নতুন করে COVID-19 আক্রান্ত হলেন ২৮ হাজারের বেশি মানুষ। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যাটা পৌঁছে গেল সাড়ে ৮ লক্ষের কাছাকাছি। যা রীতিমতো উদ্বেগের।
28,637 #COVID19 cases & 551 deaths reported in India in the last 24 hours. Total positive cases stand at 8,49,553 including 2,92,258 active cases, 5,34,621 cured/discharged/migrated 22,674 deaths: Ministry of Health pic.twitter.com/m2Lh5UpxVO
Advertisement— ANI (@ANI) July 12, 2020
[আরও পড়ুন: কেরলে সোনা পাচার কাণ্ড, বেঙ্গালুরু থেকে NIA-এর হাতে ধৃত বিজয়ন ঘনিষ্ঠ স্বপ্না সুরেশ]
রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ হাজার ৬৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৪৯ হাজার ৫৫৩ জন। এদের মধ্যে ৫ লক্ষ ৩৪ হাজার ৬২১ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২ লক্ষ ৯২ হাজার ২৫৮ জন। অর্থাৎ, সক্রিয় রোগীর থেকে এখন করোনাজয়ীর সংখ্যা প্রায় আড়াই লক্ষ বেশি। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে আছে ভারত। উপরে শুধুমাত্র আমেরিকা এবং ব্রাজিল। এর মধ্যে ব্রাজিলের তুলনায় ভারতের সংক্রমণের হার কিছুটা হলেও বেশি।
[আরও পড়ুন: যথেষ্ট নয় প্রেসক্রিপশন, এবার করোনার ওষুধ কিনতে লাগবে আধার কার্ড]
আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৫১ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২২ হাজার ৬৭৪ জনে। এদিকে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যাও। ইতিমধ্যেই দেশে ১ কোটি ১৫ লক্ষের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রায় প্রতিদিনই দু’লক্ষের বেশি মানুষের নতুন করে করোনা পরীক্ষা করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক