সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) গ্যাস সিলিন্ডার ফেটে চারজনের মৃত্যু হল। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। চতুর্থজন একজন মহিলা। পুলিশ সূত্রে এই কথা জানা গিয়েছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, যোগীরাজ্যের দেওরিয়ার দামরি গ্রামে ঘটেছে এই দুর্ঘটনা। সিলিন্ডার ফাটার সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। বাড়িটি ঘিরে ভিড় জমে যায় স্থানীয় বাসিন্দাদের। কিন্তু আগুনের প্রকোপ এত বেশি, তা নেভানো যায়নি। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
[আরও পড়ুন: মমতাকে ‘কুকথা’ কোন উদ্দেশ্যে? কমিশনের শোকজের জবাবে কী বলছেন দিলীপ?]
দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপারিটেন্ডেন্ট জানিয়েছেন, ওই মহিলা চা ও প্রাতঃরাশ বানানোর সময় আচমকাই সিলিন্ডার ফেটে যায়। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তাঁর এবং তাঁর তিন সন্তানের। ছড়িয়ে পড়ে আগুন। আর কোনও হতাহতের খবর নেই। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। পুলিশ ও ফরেনসিক অফিসাররা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন। যা বিশ্লেষণ করে নতুন কোনও তথ্য পাওয়া যায় কিনা সেটাই দেখার। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
[আরও পড়ুন: কলকাতায় নতুন ছবির শুটিংয়ে কাজল, যাবেন বোলপুরেও]
সর্বশেষ খবর
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই