সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দের গাফলতির জেরে বেঘোরে প্রাণ গেল শিশুর। ছত্তিশগড়ে নিকাশি নালার কাছে একটি জল ভর্তি গর্তে পড়ে যায় তিনটি শিশু। তার মধ্যে ৭ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি শিশুকে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃতীয় শিশুটি সুস্থ আছে বলেই জানা গিয়েছে।
মৃত শিশুর পরিবার অভিযোগ করেছে, গর্ত বুজিয়ে দেওয়া হয়নি বলেই দুর্ঘটনা ঘটে গেল। সময় মতো ময়নাতদন্ত হয়নি বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। দ্রুত শেষকৃত্যে সম্পন্ন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় জনতা। রায়পুর পশ্চিমের প্রাক্তন কংগ্রেস বিধায়ক বিকাশ উপধ্যায় দাবি করেন, মৃত ও আহত শিশুর পরিবারকে ২০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করতে হবে। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি।
ভারতের একধিক রাজ্যে গর্তের ফাঁদে পড়ে শিশুমৃত্যুর ঘটনা নতুন না। অনেক ক্ষেত্রে পুলিশ ও দমকল বাহিনী অভিযান চালিয়ে শিশুদের জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করে। গত ৮ এপ্রিল ত্রিপুরার গন্ডাছড়া মহকুমার জাপান পাড়ায় জল ভর্তি গর্তে পড়ে মৃত্যু হয়েছিল দেড় বছরের একটি শিশুর।
সর্বশেষ খবর
-
অভয়াকাণ্ড নিয়ে জয়াপ্রদার সিনেমার চুক্তি বাতিল পরিবারের, শঙ্কুদেব বললেন, ‘তৃণমূলের থেকে টাকা খেয়েছিল?’
-
বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা
-
এনআরএসে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ
-
আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়! ‘ক্রিকেট বাঁচাতে’ বড় সিদ্ধান্তের পথে জয় শাহর আইসিসি