Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬

রাজধানীতে প্রকাশ্যে গুলির লড়াই, পুলিশকর্মী-সহ মৃত ৩

প্রকাশ্যে চলল গুলি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০১৭, ০৫:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০১৭, ০৫:২৯

options
link
রাজধানীতে প্রকাশ্যে গুলির লড়াই, পুলিশকর্মী-সহ মৃত ৩ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লির বুকে প্রকাশ্যে চলল গুলি। মৃত এক পুলিশ অফিসার-সহ ৩। গুরুতর আহত এক পুলিশকর্মী। ঘটনাটি দিল্লির মিয়াওয়ালি এলাকার।

[প্রতিবেশী দেশগুলিকে ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ উপহার মোদির, নেবে না পাকিস্তান]

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে রাজধানীর মিয়াওয়ালি এলাকায় একটি গাড়িতে বসেছিলেন বাওয়ানার বাসিন্দা ভূপেন্দ্র নামে এক ব্যক্তি। ওই গাড়িতেই ছিলেন ভূপেন্দ্রর বন্ধু অরুণ, দিল্লি পুলিশের এএসআই বিজয় ও কনস্টেবল কুলদীপ। ভূপেন্দ্র নামের ওই ব্যক্তির বিরুদ্ধে বেশ কিছু সমাজবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রাত এগারোটা নাগাদ অতর্কিতে কয়েকজন দুষ্কৃতী ওই গাড়িটিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ওই হামলায় মৃত্যু হয় ভূপেন্দ্র, তাঁর বন্ধু অরুণ ও এএসআই বিজয়ের। আহত হন কনস্টেবল কুলদীপ। পুলিশ অনুমান করছে পুরনো শত্রুতার জেরেই এই হামলা হতে পারে।

[এক নয়, এবছরই একগুচ্ছ ‘ধামাকা’ পরিষেবা আনছে Reliance Jio]

ইতিমধ্যে এই মামলার তদন্তে নেমে পড়েছে দিল্লি পুলিশ। অপরাধীদের খোঁজে আশেপাশের এলাকায় চলছে তল্লাশি অভিযান। পুলিশ জানিয়েছে, গুরুতর জখম কনস্টেবল কুলদীপ কিছুটা সুস্থ হলে তাঁর বয়ান নেওয়া হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.