Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Kashmir

নিরাপত্তাজনিত উদ্বেগ! মার্কিন এনজিও-র সঙ্গে ‘আড়ি’ ৩ কাশ্মীরি বিশ্ববিদ্যালয়ের

Kashmir Universities: গত বছরই এই এনজিও-র সঙ্গে চুক্তি সই করেছিল কাশ্মীরের তিনটি বিশ্ববিদ্যালয় কেইউ, আইইউএসটি এবং এসকেইউএএসটি। ২০২৫ সালের ১৫ এপ্রিল এই সংস্থার সঙ্গে চুক্তি করে কেসিএফ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ১৩:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ১৩:৪৯

options
link
নিরাপত্তাজনিত উদ্বেগ! মার্কিন এনজিও-র সঙ্গে ‘আড়ি’ ৩ কাশ্মীরি বিশ্ববিদ্যালয়ের zoom
মার্কিন এনজিও-র সঙ্গে চুক্তি বাতিল ৩ কাশ্মীরি বিশ্ববিদ্যালয়ের।
Advertisement

সমঝোতার একবছর পূর্ণ হওয়ার আগেই আমেরিকার এনজিও-র সঙ্গে সম্পর্কে দাঁড়ি টানল ৩ কাশ্মীরী বিশ্ববিদ্যালয়। জানা যাচ্ছে, নিরাপত্তাজনিত উদ্বেগের জেরেই মার্কিন এনজিও কাশ্মীর কেয়ার ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি বাতিল করেছে কাশ্মীর বিশ্ববিদ্যালয় (কেইউ), ইসলামিক ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইইউএসটি) এবং শেরি কাশ্মীর ইউনিভার্সিটি অফ অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (এসকেইউএএসটি)। রিপোর্ট অনুযায়ী, ২৫ মার্চ দুটি ও ২৬ মার্চ আরও একটি বিশ্ববিদ্যালয় বাতিল করে এই সমঝোতা।

প্রযুক্তি, গবেষণা ও তথ্য আদানপ্রদানের মতো ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানগুলির সহযোগিতার বিষয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক সতর্কতা অবলম্বন করেছে ভারত সরকার। বিদেশি ফান্ড ব্যবহারের ক্ষেত্রে লাগু হয়েছে কড়া আইন। এই পরিস্থিতিতেই কাশ্মীর (Kashmir) কেয়ার ফাউন্ডেশন নামের এই মার্কিন এনজিও সম্পর্কে বেশকিছু নেতিবাচক তথ্য সামনে আসে। যার জেরে তৈরি হয় নিরাপত্তাজনিত উদ্বেগ। এরপরই ওই মার্কিন এনজিও-র সঙ্গে সবরকম চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়গুলি। তিনটি বিশ্ববিদ্যালয়ের তরফেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, চুক্তির অধীনে থাকাকালীন তাদের মধ্যে কোনওরকম আর্থিক লেনদেন হয়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনটি বিশ্ববিদ্যালয়ের তরফেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, চুক্তির অধীনে থাকাকালীন তাদের মধ্যে কোনওরকম আর্থিক লেনদেন হয়নি।

উল্লেখ্য, মার্কিন ভিত্তিক এনজিও কাশ্মীর কেয়ার ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা। যা পরিচালনা করেন আলতাফ এ লাল নামে এক ব্যক্তি। আমেরিকার আটলান্টায় অবস্থিত এই সংস্থার সদর দপ্তর। গত বছরই এই এনজিও-র সঙ্গে চুক্তি সই করেছিল কাশ্মীরের তিনটি বিশ্ববিদ্যালয় কেইউ, আইইউএসটি এবং এসকেইউএএসটি। ২০২৫ সালের ১৫ এপ্রিল এই সংস্থার সঙ্গে চুক্তি করে কেসিএফ। এসকেইউএএস-এর অধ্যাপক হারুন আর নায়েক বলেন, বিশেষ ধারা প্রয়োগ করে বাতিল করা হয়েছে চুক্তিটি। পাশাপাশি কেইউ-এর রেজিস্টার অধ্যাপক নাসির ইকবাল আলতাফকে চিঠি লিখে জানিয়েছেন, তাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল তা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ছিল না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.