সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়ংকর দুর্ঘটনা উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। মালবাহী ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক শিশু-সহ তিনজনের। মঙ্গলবার রাতে কাসিয়া গ্রামের কোখরাজ থানার কাছে ঘটেছে ওই দুর্ঘটনা। তাতেই ৭ বছরের শিশুকন্যা-সহ তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আর ৬ জন। একাধিক হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গাড়িতে ৯ জন ছিলেন। রাতে বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন তাঁরা। এর পরই কাসিয়া গ্রামের কাছে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। শুরুতে স্থানীয়রাই ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধারকাজ শুরু করেন। তাঁরাই আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। যদিও চিকিৎসকরা জানান, ততক্ষণে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন হরেন্দ্র শর্মা (৫৫), রাজকুমার (৪৫) এবং দিব্যাংশি (৭)।
[আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেসে দইয়ের মধ্যে ছত্রাক! যাত্রীর অভিযোগ ঘিরে ঘনাল বিতর্ক]
এদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত ৬ জনের মধ্যে চারজনের অবস্থা সঙ্কটজনক। তাদের প্রয়াগরাজের একটি হাসপাতালে ভর্তি করা স্থানান্তরিত করা হয়েছে। বাকি দুজন জেলা হাসপাতলে চিকিৎসাধীন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
[আরও পড়ুন: খেসারত দিতে হবে ৩ কোটি টাকা! পাকিস্তান থেকে সীমা হায়দরকে আইনি নোটিস প্রাক্তন স্বামীর]
সর্বশেষ খবর
-
কলকাতায় ২০৯ ও হাওড়ায় ওয়ার্ড বেড়ে ৬৮! বিধানসভায় বিশেষ অধিবেশনে পেশ সংশোধনী বিল
-
‘আসন পুনর্বিন্যাস হতে দেব না’, তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পেশ বিজয় সরকারের
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার