সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়রে (Gwalior) মর্মান্তিক দুর্ঘটনা। স্বাধীনতা দিবসের পতাকা লাগানোর সময় ভেঙে পড়ল ক্রেনের ট্রলি। আর এই দুর্ঘটনায় প্রাণ হারালেন গোয়ালিয়র মিউনিসিপ্যালিটির তিন কর্মী। গুরুতর আহত আরও তিনজন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সামনেই দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। আর সেই উপলক্ষে প্রতিবছর সাজানো হয় স্থানীয় Maharaj Bada পোস্ট অফিসের বিল্ডিংটি। এবার স্বাধীনতা দিবসের ২৪ ঘণ্টা আগে এবারও ওই পোস্ট অফিসের বিল্ডিংয়ে জাতীয় পতাকা লাগানোর কাজ করছিলেন পুরসভার কর্মীরা। আনা হয়েছিল ক্রেন। ক্রেনের ট্রলিতে বসে সেই কাজই করছিলেন তাঁরা। কিন্তু আচমকাই ভেঙে পড়ে সেই ট্রলিটি। তাতেই মৃত্যু হয় তিন পুরসভা কর্মীর। এছাড়া গুরুতর আহত হন ক্রেনের চালকও।
[আরও পড়ুন: দেশভাগের যন্ত্রণাকে স্মরণ করতে ১৪ আগস্ট পালিত হবে বিশেষ দিন, বড় ঘোষণা PM Modi’র]
এদিকে এই ঘটনায় মৃত তিনজনের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও টুইট করে ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তাঁর টুইট, “গোয়ালিয়রে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ক্রেনের ভেঙে পড়ার ঘটনায় পুরসভার তিনজন কর্মী মারা গিয়েছেন। এছাড়া আরও তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন। মৃতদের আত্মার শান্তিকামনা করছি। ভগবান যেন মৃতদের পরিবারকে এই কঠিন সময়ে লড়ার জন্য শক্তি দেয়। পাশাপাশি আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করছি।” এদিকে, এই ঘটনায় তদন্তের দাবি তুলেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ-সহ অন্যান্য বিরোধী নেতারা।
ग्वालियर में महाराज बाड़ा स्थित पोस्ट ऑफिस पर मशीन अनलोड करते समय हुई दुर्घटना में 3 कर्मचारियों के निधन व 3 लोगों के घायल होने का दुखद समाचार प्राप्त हुआ।
ईश्वर से दिवंगत आत्माओं की शांति, परिजनों को संबल देने व घायलों के शीघ्र स्वस्थ होने की प्रार्थना करता हूं। ॐ शांति!
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) August 14, 2021
[আরও পড়ুন: ‘Mamata-কে ধমকিয়ে চমকিয়ে ভয় দেখানো যাবে না’, ত্রিপুরায় বসেই BJP-কে হুঙ্কার TMC’র]
সর্বশেষ খবর
-
‘ববিদাকে ফোন করব’, ফিরহাদের পদত্যাগের পরই জল্পনা বাড়ালেন ‘আসল তৃণমূল’ ঋতব্রত
-
‘ইন্ডাস্ট্রিতে কেউ কচি নয়’, স্বরূপের শ্লীলতাহানি মামলায় রূপার নিশানায় কারা? কী বলছেন স্বপন দাশগুপ্ত?
-
দিল্লি দরবারে বৈঠক শেষে ‘খুশি’ মনে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ রাতেই দপ্তর বণ্টন!
-
অভিষেকের কথাই শেষ কথা নয়! দলের খোলনলচে বদলে বড় সিদ্ধান্ত বিদ্রোহে ‘বিপন্ন’ মমতার
-
ভারতে ইবোলার হানা! জয়পুরে উগান্ডার পর্যটকের শরীরে সংক্রমণের লক্ষণ ঘিরে চর্চা