Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Netaji Subhas Chandra Bose

১৫ আগস্টের মধ্যে শেষ হবে কাজ, ৩০ ফুট উঁচু নেতাজি মূর্তি বসবে ইন্ডিয়া গেটে

মূর্তি তৈরির জন্য তেলেঙ্গানা থেকে দিল্লিতে আনা হয়েছে গ্রানাইট পাথর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২২, ১১:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২২, ১১:২৮

options
link
১৫ আগস্টের মধ্যে শেষ হবে কাজ, ৩০ ফুট উঁচু নেতাজি মূর্তি বসবে ইন্ডিয়া গেটে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির ইন্ডিয়া গেটে (India Gate) নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) গ্রানাইট মূর্তি বসার কথা ছিল। সেই মূর্তি নির্মাণ না হওয়া পর্যন্ত ‘হলোগ্রাম স্ট্যাচু’র ব্যবস্থা করা হয়েছিল। সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী ১৫ আগস্ট (Independence Day) রাজধানীর ঐতিহ্যবাহী ইন্ডিয়া গেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাত ধরে উদ্বোধন হতে পারে নয়া নেতজি মূর্তির। মূর্তি শিল্পী অরুণ যোগীরাজ (Arun Yogiraj) জানিয়েছেন, স্বাধীনতা দিবসের মধ্যেই শেষ হবে কাজ।

মইসুরের বাসিন্দা বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ ৩০ ফুট দীর্ঘ নেতাজি মূর্তি নির্মাণ করছেন। পূর্বের অমর জওয়ান জ্যোতির পিছনে বিশাল ছাউনির নীচে ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে মূর্তিটিকে। এমনভাবে বসানো হবে মূর্তি, যাতে করে সেটি রাইসিনা হিলস থেকেও দেখা যায়। নেতাজির ১২৫তম জন্ম বার্ষিকীর প্রাককালে প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেন ইন্ডিয়া গেটে দেশনায়কের মূর্তি স্থাপনের কথা।

Advertisement

[আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় দেশে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, মহারাষ্ট্রে তিন মাসে সর্বোচ্চ সংক্রমণ]

আগেই জানা গিয়েছিল, বিশালাকার মূর্তিটি তৈরির সঙ্গে রয়েছেন প্রখ্যাত ভাস্কর অদ্বৈত গদানায়কও। ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারির পরিচালক অদ্বৈত গদানায়ক (Adwaita Gadanayak) ও তাঁর দল গ্রানাইট পাথরের বিশাল মূর্তিটির মূল আঙ্গিক তৈরি করেছেন। জানুয়ারি মাসে অদ্বৈত গদানায়ক জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি মূর্তি স্থাপনের কথা ঘোষণা করা মাত্র কাজ শুরু হয়েছে। নেতাজির ঋজু চরিত্রকেই তুলে ধরা হবে পাথরের অবয়বে। তবে মূর্তিটির মূখমণ্ডল খোদাইয়ের কাজ করবেন অরুণ যোগীরাজ। তিনি এই বিষয়ে বিশেষজ্ঞ। উল্লেখ্য, এর আগে আদি শঙ্কারাচার্যের ১২ উঁচু মূর্তি গড়েন অরুণ। যেটিকে কেদারনাথে স্থাপন করা হয়েছে। যা গত বছর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

[আরও পড়ুন: ‘ওরা নিজেরাও ডুববে, অন্যকেও ডোবাবে’, কংগ্রেসে যোগ দিচ্ছেন না, ঘোষণা প্রশান্ত কিশোরের]

সূত্রের খবর, আজই মইসুর থেকে দিল্লি পৌঁছেবেন অরুণ। হাত দেবেন কাজে। ইতিমধ্যে মূর্তি নির্মাণের জন্য বিরাটাকার গ্রানাইট পাথর তেলেঙ্গানা থেকে দিল্লিতে আনা হয়েছে। সব ঠিক থাকলে ১৫ আগস্টের মধ্যে নিজের কাজ শেষ করবেন তিনি। অনুমান করা হচ্ছে, স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ৩০ ফুট উঁচু মূর্তিটি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.