Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Chhattisgarh

লাল সন্ত্রাসে লাগাম! ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৩৪ মাওবাদীর, ২৬ জনের মাথার দাম ছিল ৮৪ লক্ষ

ক্রমশ শক্তি কমছে মাওবাদীদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৫, ২১:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৫, ২১:৩৬

options
link
লাল সন্ত্রাসে লাগাম! ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৩৪ মাওবাদীর, ২৬ জনের মাথার দাম ছিল ৮৪ লক্ষ zoom
মাওবাদী দমন অভিযান। ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ শক্তি কমছে মাওবাদীদের। সম্ভবত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি মতো আগামী বছরের মার্চের মধ্যেই মাওবাদ থেকে মুক্ত হবে দেশ। ইতিমধ্যেই নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়েছে অধিকাংশ শীর্ষ মাও নেতা। আত্মসমর্পণেও বাধ্য হয়েছেন অনেকে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ছত্তিশগড়ে আত্মসমর্পণ করল আরও ৩৪ জন মাওবাদী। তাদের মধ্যে ২৬ জন নিষিদ্ধ সংগঠনের শীর্ষস্তরের নেতা। সম্মিলিতভাবে তাদের মাথার দাম ছিল ৮৪ লক্ষ।

পুলিশ সূত্রে খবর, আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে ৭ জন মহিলা। এদিন অস্ত্রসস্ত্র সমতে মাওবাদীদের দলটি সিআরপিএফ জওয়ানদের সামনে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকারী মাওবাদীরা অন্ধ্র-ওড়িশা সীমান্ত বিভাগ, দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটি এবং তেলেঙ্গানা রাজ্য কমিটির সদস্য। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র কুমার যাদব বলেন, “অন্যান্য নকশালদের আহ্বান করছি, অকুতোভয়ে আপনারা হিংসার পথ ত্যাগ করুন। সরকারের যে নীতিগুলি রয়েছে, সেগুলি আপনাদের একটি নিরাপদ এবং সম্মানজনক ভবিষ্যত নিশ্চিত করবে।”     

Advertisement

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদকে পুরোপুরি নির্মূল করা হবে বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্যে জোরকদমে শুরু হয়েছে কাজ। গত কয়েক মাসে ছত্তিশগড়, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে আত্মসমর্পণ করেন কয়েকশো মাওবাদী। স্পষ্ট ভাষায় শাহ জানিয়েছেন, “যারা হিংসাত্যাগ করে মূল স্রোতে ফিরছেন তাঁদের স্বাগত জানাই। কিন্তু যারা এখনও বন্দুক চালিয়ে যাবে তাঁদের নিরাপত্তা বাহিনীর মারণ শক্তির মুখোমুখি হতে হবে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.