সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের অভিযোগ উঠেছে ঠিকই। তবে কোনও পুরুষ বা মহিলা নন, অভিযোগটি করেছেন একজন রূপান্তরকামী। তাই চার অভিযুক্তকেই জামিন দিয়ে দিল আদালত। পুণের একটি আদালতের এই রায়ে ক্ষুব্ধ রূপান্তরকামীরা। আদালতের বক্তব্য, ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় তৃতীয় লিঙ্গের কোনও উল্লেখ নেই। তাই এক্ষেত্রে ধর্ষণ আদৌও হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
[বাবরি মসজিদের দাবি ছাড়ুন মুসলিমরা, দাবি খোদ মৌলবিরই]
গত জুন মাসের ঘটনা। এক রূপান্তরকামী অভিযোগ করেন, পুণের ওয়াদগাওঁ ব্রদ্রুক এলাকায় তাঁকে ধর্ষণ করেছে চার যুবক। অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। মামলাও রুজু হয়। কিন্তু, গোল বাধে শুনানিতে। যে কোনও ধর্ষণের মামলায় নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট আদালতে পেশ করতে হয়। এক্ষেত্রেও শুনানির প্রথম দিনেই পুলিশের কাছে অভিযোগ সংক্রান্ত ডাক্তারি পরীক্ষার রিপোর্ট চান বিচারক। তবে সেদিন দিতে না পারলেও, পরে আদালতে ডাক্তারি রিপোর্ট পেশ করে পুলিশ। রিপোর্টে উল্লেখ ছিল, যিনি ধর্ষণের অভিযোগ করেছেন, তিনি তৃতীয় লিঙ্গের মানুষ। এরপরই চার অভিযুক্তকেই প্রমাণের অভাবে জামিন দেন বিচারক।
[স্বাধীনতা দিবসে জাতীয় সংগীত গাইবেন না, ফতোয়া মৌলবির]
কিন্তু, ধর্ষণের মামলায় কীভাবে এত সহজে জামিন পেয়ে গেলেন অভিযুক্তরা? মামলার সরকারি আইনজীবী উজ্জ্বল পাওয়ারের বক্তব্য, একজন রূপান্তরকামীকে ৪ জন পুরুষ মিলে ধর্ষণ করেছে, এটা আদালতে প্রমাণ করা কঠিন। তিনি জানান, ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় শুধু নারী, পুরুষ ও জন্তুর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কের উল্লেখ আছে। কিন্তু তৃতীয় লিঙ্গের কথা বলা নেই। তাই এক্ষেত্রে যিনি অভিযোগ করেছেন, তিনি আগে ছেলে না মেয়ে ছিলেন, তা জানা দরকার। কিন্তু, অভিযোগকারী নিজেকে শুধুই রূপান্তরকামী বলে পরিচয় দেওয়ায় আইনি জটিলতা তৈরি হয়েছে।
[স্বাধীনতা দিবসের আগে সোপিয়ানে বড়সড় হামলা জঙ্গিদের, শহিদ ২ জওয়ান]
তবে এইসব আইনি যুক্তি মানতে একেবারেই রাজি নন পুণে শহরের রূপান্তরকামীরা। আদালতের রায়ে রীতিমতো ক্ষুব্ধ তাঁরা। যিনি অভিযোগ করেছেন, তিনি বলেন, আদালত তাঁকে প্রশ্ন করতে পারত, তিনি পুরুষ না মহিলা, কী হিসেবে পরিচিত হতে চান? কিন্তু, তা না করে অভিযুক্তদের জামিন দিয়ে দেওয়া হল। এ দেশের বিচারব্যবস্থার উপর তাঁর কোনও ভরসা নেই। তবে শুধু রূপান্তরকামীরাই নন, আদালতের রায়ের নিন্দা করেছেন রূপান্তরকামীদের নিয়ে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের কর্মীরাও।
[এক ফুট লম্বা আঙুল, গ্রামবাসীদের কাছে ‘শয়তান’ বলে পরিচিত এই কিশোর]
সর্বশেষ খবর
-
দলে আর জায়গা নেই, জানিয়ে দিয়েছে বোর্ড! রবিবারই শেষ ওয়ানডে খেলবেন রোহিত?
-
দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, ফ্ল্যাট দখলের অভিযোগে পুলিশের জালে বিজেপি নেতা
-
ঋত-তৃণমূলে এবার ব্রাত্যও? ঘাসফুল শিবিরে ভাঙনের মরশুমে তুঙ্গে জল্পনা
-
ফুলবাগানের মন্দির তহবিল থেকে ‘চুরি’ ৪৪ লক্ষ, অভিযোগ দায়ের কমিটির
-
আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে মৃত্যু! বাংলাদেশে মর্মান্তিক পরিণতি তরুণের