সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ির মধ্যে খেলতে খেলতে দমবন্ধ হয়ে মৃত্যু হল চার শিশুর। রবিবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের দ্বারপুডি গ্রামে। গ্রামের একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল ওই চার শিশুর পরিবার। স্থানীয়রা জানিয়েছেন, খেলতে খেলতে তারা দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে উঠে পড়ে। সেই সময় গাড়ির দরজা ভিতর থেকে বন্ধ হয়ে যায়। সেখানেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় চারজনের।
পুলিশ জানিয়েছে, মৃতরা হল উদয়, চারুমতি, করিশমা এবং মানাসভি। প্রত্যেকের বয়স ছয় থেকে আট বছরের মধ্যে। এলাকার মহিলা কাউন্সিলারের অফিসের সামনে খেলা করছিল ওই চারজন। তখনই তারা দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে উঠে পড়ে। খবর পাওয়া মাত্রই পুলিশ পৌঁছে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা প্রত্যেককে মৃত বলে ঘোষণা করেন।
চারজন শিশুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী কোন্ডাপল্লি শ্রীনিবাস। তিনি বলেন, “এটা খুবই মর্মান্তিক ঘটনা। ওই চার শিশু গ্রামের একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল। সেখানেই এমন ঘটনা ঘটেছে।” তিনি জানান, মৃতদের মধ্যে তিনজন বালিকা ও এক বালক রয়েছে।
পুলিশ জানিয়েছে, গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গাড়ির লক খারাপ থাকাতেই সেটির দরজা আর খোলা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হলেও ঘটনার তদন্ত চলছে। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে আসল কারণ জানা সম্ভব হবে।
সর্বশেষ খবর
-
ব্রিকসে যোগ দিতে চায় পাকিস্তানও, সমর্থন চিনের! কী পদক্ষেপ নয়াদিল্লির?
-
ঝাড়খণ্ডের ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর মোড়! লোকেশনের তথ্য দিতেন কলকাতার ট্রাফিক সার্জেন্ট
-
উদয়পুর-তালসারির বনাঞ্চলে ওরাংওটাং উদ্ধারে দিঘা যোগ, হোটেল থেকে আটক ৩
-
‘বিগ বস বাংলা’য় দ্বিতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি জীতু কমল, ‘রোমিও’ রাজবীর কি এবার চ্যালেঞ্জের মুখে?
-
বাঁকুড়া পুলিশের নেতৃত্বে ঝাড়খণ্ডে মাওবাদীদের ‘ডেরা’য় যৌথ অভিযান, উদ্ধার বিপুল অস্ত্র-গুলি