সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ জানুয়ারি রামমন্দির (Ram Mandir) উদ্বোধনের অনুষ্ঠান। রামলালার প্রাণপ্রতিষ্ঠার সাক্ষী হিসেবে সারা দেশ থেকে উপস্থিত থাকবেন বহু সাধু-সন্ত। কিন্তু সেই উদ্বোধনে থাকবেন না চার শংকরাচার্য। এমনটাই দাবি সংবাদমাধ্যমের।
কিন্তু কেন তাঁদের এমন সিদ্ধান্ত? হিন্দুত্ববাদী এক পোর্টালের দাবি, যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই রাম মন্দিরের উদ্বোধন করবেন, সেটাই এক্ষেত্রে একটা ফ্যাক্টর। সনাতন হিন্দুধর্মের শীর্ষ ধর্মগুরুরা মনে করছেন, মোদিই থাকবে অনুষ্ঠানের একেবারে প্রথম সারিতে। এর ফলে সনাতন শাস্ত্রের দিকটি অবহেলিত হবে।
[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনে থাকবেন আডবাণী, দায়িত্ব নিল বিশ্ব হিন্দু পরিষদ]
উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জানিয়েছেন, চার শংকরাচার্য সেদিন থাকবেন না কেননা সনাতন ধর্মের নিয়ম লঙ্ঘিত হচ্ছে এই অনুষ্ঠানে। তবে সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ”আমাদের কারও বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই।” পাশাপাশি তাঁর দাবি, খুব তাড়াহুড়ো করে এই মন্দির উদ্বোধন হচ্ছে। তিনি বলেন, মন্দির পুরোপুরি তৈরি না করেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা শাস্ত্রবিরুদ্ধ। এদিকে পুরীপীঠের শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর দাবি, মোদি সরকারের এই প্রচেষ্টা আসলে কোনও পবিত্র মন্দির নয়, এক সমাধিকে ঘিরে।
প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি ঐতিহাসিক রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। উপস্থিত থাকবেন নেতা-মন্ত্রী থেকে বিনোদুনিয়া এবং খেলার জগতের রথী-মহারথীরা। সেদিন ভক্তদের অযোধ্যায় ভিড় না করারই অনুরোধ জানিয়েছে ট্রাস্ট।
[আরও পড়ুন: বিলকিস কাণ্ডে ৯ অভিযুক্ত নিখোঁজ! তালা ঝুলছে গুজরাটের গ্রামের বাড়িতে!]
সর্বশেষ খবর
-
গ্রীষ্মকালীন বক্সঅফিসে ফের বাজিমাত শিবপ্রসাদ-নন্দিতার, প্রথম সপ্তাহেই দু’কোটির দুয়ারে ‘ফুলপিসি’
-
৭ বউ, পাঁচটি রাজপ্রাসাদ, ৫০০ কোটির মালিক! তৃণমূল কাউন্সিলরকে নিয়ে পোস্টার, কে এই ‘গুণধর’?
-
সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নেমে বিষাক্ত গ্যাসের কবলে, সুরাটের কারখানায় মৃত ৪ শ্রমিক
-
ওড়িশায় ৬ হাজারি মাইনের সরকারি ইঞ্জিনিয়রের বাড়িতে ২ কোটি নগদ! মিলল বিপুল সম্পত্তির হদিশ
-
জেলে বসেই সন্ত্রাসের নেটওয়ার্ক শাহজাহানের! সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডারের হদিশ, গ্রেপ্তার ৬