সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো মণ্ডপে রয়েছেন বেশ কয়েকজন। হঠাৎ দুটি মোটরবাইক করে এসে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় জখম হয়েছেন চারজন। শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে বিহারের আরা জেলার একটি দুর্গা মণ্ডপে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন এলাকার বাসিন্দারা। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল থেকে দুটি গুলির খোল উদ্ধার করেছেন। অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলি চালানোর ঘটনায় আরমান আনসারি (১৯) সুনীলকুমার যাদব (২৬), রোশন কুমার (২৫) ও সিপাহী কুমার আহত হয়েছেন। তাঁদের মধ্যে আরমানের পিঠে ও সুনীলের বাঁ হাতে গুলি লেগেছে। রোশনের ডান হাঁটুর নিচে ও সিপাহীর কোমরে গুলি লাগে।
দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা তড়িঘড়ি আহতদের কাছের বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চারজনের মধ্যে দুজনের অস্ত্রোপচার করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বাকিরাও বিপদমুক্ত।
কে বা কারা গুলি চালিয়ে পালাল? কেনই বা এই হামলা তা নিয়ে রয়েছে বিস্তর ধোঁয়াশা। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনার পর থেকে থমথমে পরিবেশ। উৎসবের আবহে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
সর্বশেষ খবর
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে