সোমনাথ রায়, নয়াদিল্লি: এবার দিল্লি পুলিশের জালে ২ বাংলাদেশি-সহ মোট চারজন। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, জাল নথি ব্যবহার করে বাংলাদেশিদের ভারতে আনার ব্যবস্থা করত ধৃতরা।
বাংলাদেশ অশান্ত হতেই অনুপ্রবেশ সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে। সীমান্তগুলোতে বিএসএফের নজরদারি বাড়ানো হয়েছে। দেশজুড়ে চলছে তল্লাশি। এরই মাঝে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বিশেষ অভিযানে যায় দিল্লি পুলিশ। সেখান থেকে এক বাংলাদেশি নাগরিক বিলাল হোসেন ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। একইসঙ্গে আরও দুই ভারতীয় নাগরিক অনিমুর ইসলাম ও আশিষ মেহেরা নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, বাংলাদেশি নাগরিকদের ভারতে আনার জন্য জাল নথি তৈরি করত তাঁরা।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বিলাল ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। সেই সঙ্গে পদ্মাপারের নাগরিকদের অবৈধ পথে ভারতে আনার কাজ করতেন তাঁরা। তাঁদের সহযোগী হিসেবে কাজ করতেন অনিমুর ইসলাম এবং আশিষ মেহেরা। এদের কাজ ছিল মূলত জাল আধার কার্ড ও অন্যান্য নথি তৈরি করা।
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত