Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
করোনা ভাইরাস

দেশে পরপর দু’দিন কমের দিকে নতুন করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হারও

এখনও উদ্বেগজনক হারে বাড়ছে মৃতের সংখ্যা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২০, ১০:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২০, ১০:৩৫

options
link
দেশে পরপর দু’দিন কমের দিকে নতুন করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হারও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার আতঙ্কের মধ্যেও খানিকটা স্বস্তির খবর। পরপর দুদিন দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা কমের দিকে। রবিবার প্রায় ২০ হাজারের কাছাকাছি নতুন সংক্রমণ হলেও, সোম এবং মঙ্গলবার নতুন আক্রান্তের সংখ্যাটা খানিকটা হলেও কমেছে। সোমবার নতুন সংক্রমণ ছিল সাড়ে ১৯ হাজারের কাছাকাছি। মঙ্গলবার তা নেমে এল সাড়ে ১৮ হাজারে।

[আরও পড়ুন: ট্রায়ালের ছাড়পত্র পেল ‘কোভ্যাক্সিন’, জুলাই মাসেই মানবদেহে প্রয়োগ ভারতে তৈরি করোনা ‘টিকা’র]

মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া
পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৫২২ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৬ হাজার ৮৪০ জন। এদের মধ্যে ৩ লক্ষ ৩৪ হাজার ৮২২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২ লক্ষ ১৫ হাজার ১২৫ জন। অর্থাৎ, সক্রিয় রোগীর থেকে এখন করোনাজয়ীর সংখ্যা প্রায় ১ লক্ষ বেশি। সংক্রমণের নিরিখে এখনও চতুর্থ স্থানেই আছে ভারত। শুধুমাত্র আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়া রয়েছে ভারতের উপরে। এর মধ্যে রাশিয়ার থেকে সংক্রমণের গতি অনেকটাই বেশি ভারতে।

[আরও পড়ুন: কনটেনমেন্ট জোনে বাড়ল লকডাউনের মেয়াদ, ১ জুলাই থেকে বদলাচ্ছে Unlock’এর নিয়মকানুন]

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪১৮ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৬ হাজার ৮৯৩ জনে। মৃতের সংখ্যার নিরিখেও ক্রমাগত উপরের সারিতে উঠছে ভারত। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ২ লক্ষ ১০ হাজার ২৯২ জনের। এখনও পর্যন্ত দেশে মোট ৮৬ লক্ষ ৮ হাজার ৬৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সরকার পরীক্ষার সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.