সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাক্সিস ব্যাঙ্কে আয়কর বিভাগের হানা৷ দিল্লির চাঁদনি চকে ব্যাঙ্কের শাখায় হানা দিয়ে আয়কর বিভাগের অফিসাররা ৪৪টি ভুয়া অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করলেন৷ গত ৮ নভেম্বর থেকে ওই ভুয়া অ্যাকাউন্টগুলিতে পুরনো নোটে প্রায় ১০০ কোটি টাকা জমা পড়েছিল৷ সেই টাকা শুক্রবার উদ্ধার করেছেন আয়কর বিভাগের কর্তারা৷ নোট বাতিল হওয়ার পর থেকে প্রায় ৪৫০ কোটি টাকা জমা পড়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের ওই শাখায়৷ এই হিসাব দেখেই সন্দেহ হয়েছিল আয়কর বিভাগের কর্তাদের৷
সূত্রের খবর, ওই শাখায় ৪৪টি ভুয়া অ্যাকাউন্ট খুলে কালো টাকা সাদা করার কাজ চলছিল৷ নকল নথি ব্যবহার করে তৈরি করা হয়েছিল ভুয়া অ্যাকাউন্টগুলি৷ আয়কর বিভাগের কর্তাদের সন্দেহ, ওই বিপুল পরিমাণ টাকা দিয়ে সম্ভবত সোনা কেনার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের৷ গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করেন৷ এই নিয়ে অন্তত দু’বার আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল অ্যাক্সিস ব্যাঙ্কের৷ এর আগে, মধ্য দিল্লিতেই অ্যাক্সিস ব্যাঙ্কের আরেকটি শাখা থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকার নতুন নোট-সহ দুই ব্যক্তিকে আটক করেন আয়কর বিভাগের কর্তারা৷
সর্বশেষ খবর
-
‘এক মাস আগে দেশদ্রোহী ছিলাম’, এনডিএ-তে যোগের প্রস্তাব উড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ দীপকের
-
ফাইল নিতে চেম্বারে আইনজীবী! রায়দান স্থগিত রেখেই সুজিত বোসের জামিন মামলা ছাড়লেন বিচারপতি
-
নিউমার্কেট অগ্নিকাণ্ডে মর্মাহত মোদি, আহতদের আরোগ্য কামনা করে আশ্বাস, ‘প্রশাসন পাশে রয়েছে’
-
প্রাপ্তবয়স্ক ‘চ্যাট-কনটেন্ট’ থেকে দূরে, এবার কিশোর-কিশোরীদের জন্য চ্যাটজিপিটির নয়া চ্যাটবট!
-
দারিদ্র থেকে ক্ষমতার শীর্ষে, রাজীবের সঙ্গে প্রেম কীভাবে? সোনিয়াকে নিয়ে বিস্ফোরক বইপ্রকাশ নভেম্বরে