সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি হিংসার একপেশে খবর সম্প্রচারের অভিযোগ। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রোষের মুখে পড়ল কেরলের দুই টিভি চ্যানেল। এশিয়ানেট নিউজ এবং মিডিয়াওয়ান টিভিকে (MediaOne TV) ৪৮ ঘণ্টার জন্য খবর সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে। সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই ক্ষুব্ধ ওই দুই চ্যানেল কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরাও।
How on earth can Malayalam channels inflame communal passions in Delhi? Whereas the truly vicious propaganda channels like Ré-pubic & TimesCow continue their brazen distortions w/impunity. @asianetnewstv& @MediaOneTVLive are fine independent media. #LiftTheBan now. https://t.co/0eVQBbRKPx
Advertisement— Shashi Tharoor (@ShashiTharoor) March 6, 2020
[আরও পড়ুন:জনসমক্ষে হেনস্তা! ঠিকানা ও ছবি-সহ CAA বিক্ষোভকারীদের নামে পোস্টার উত্তরপ্রদেশে]
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অভিযোগ, এশিয়ানেট নিউজ (Asianet News) এবং মিডিয়াওয়ান টিভি ১৯৯৪-এর কেবল টিভি নেটওয়ার্ক আইন ভেঙেছে। ওই আইন অনুযায়ী, কোনও ধর্মীয় স্থানে হামলা বা হিংসাত্বক কার্যকলাপে বা ধর্মীয় হিংসায় উসকানি দিতে পারে এমন কোনও খবর সম্প্রচার করতে পারে না। কেন্দ্রের অভিয়োগ এই দুটি চ্যানেলই সেই গাইডলাইন মানেনি। যদিও বিরোধীদের দাবি, ওই চ্যানেলদুটি সরকার বিরোধী খবর সম্প্রচার করায় কেন্দ্রের রোষের মুখে পড়েছে। এশিয়ানেট নিউজ সরাসরি দিল্লির হিংসার জন্য কেন্দ্র এবং হিন্দুত্ববাদীদের দায়ী করেছে। মিডিয়াওয়ানের বিরুদ্ধে অভিযোগ, এই হিংসার জন্য সরাসরি দিল্লি পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছে তারা। এছাড়াও এই দুটি চ্যানেলই একটি ধর্মীয় স্থানে হামলার খবর সম্প্রচার করেছে।
[আরও পড়ুন: ‘রাজধানীর হিংসা পরিকল্পিত’, রিপোর্ট দিল দিল্লি সংখ্যালঘু কমিশন]
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিদ্ধান্তে ক্ষুব্ধ মিডিয়াওয়ান টিভি। চ্যানেলটির সম্পাদক জানিয়েছেন, সরকারের এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। তাঁরা এই অগণতান্ত্রিক এবং বেআইনি সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন। কেরলের শাসক ও বিরোধী দুই শিবিরই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে। কংগ্রেস সাংসদ শশী থারুরের প্রশ্ন, “দুটি মালয়ালম চ্যানেল কীভাবে দিল্লির হিংসায় উসকানি দিতে পারে? এখনই এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।”
Kerala Director General of Police(DGP) Lokanath Behera has issued a directive asking all district police chiefs to handover duty of station house officers (SHO)to women police personnel tomorrow on #InternationalWomensDay (file pic) pic.twitter.com/2h9mfpnKca
— ANI (@ANI) March 7, 2020
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক