Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Jammu And Kashmir

কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৫, আহত বহু

আহতের সংখ্যা ১৯।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৫, ১৪:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৫, ১৪:২৯

options
link
কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৫, আহত বহু zoom
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথদুর্ঘটনা জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়।নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ল একটি যাত্রীবোঝাই বাস। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের। আহতের সংখ্যা ১৯।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের ডোডা-বারাথ রোডের কাছে পন্ডা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে আছড়ে পড়ে। কার্যত দুমড়ে মুচড়ে যায় সেটি। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। তবে আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। কিন্তু কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটির জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেন, “ডোডার ডেপুটি পুলিশ কমিশনার হরবিন্দর সিংয়ের সঙ্গে আমার কথা হয়েছে। এখনও পর্য্ন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। হরবিন্দর ব্যক্তিগতভাবে তদন্তপ্রক্রিয়ায় নজর রাখছেন। আমি তাঁর সঙ্গে যোগাযোগে রয়েছি।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.