Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Uttar Pradesh

অটো-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, উত্তরপ্রদেশে বেপরোয়া গতির বলি অন্তত ৫

গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ৩।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৪, ১৪:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৪, ১৪:৪৩

options
link
অটো-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, উত্তরপ্রদেশে বেপরোয়া গতির বলি অন্তত ৫ zoom
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশের চিত্রকুটে। অটো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ৫ জন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের।   

[আরও পড়ুন: মাথার দাম ছিল ২৯ লাখ! পুলিশি অভিযানে খতম মহিলা মাওবাদী ক্রান্তি]

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে ঝাঁসি মির্জাপুর ন্যাশনাল হাইওয়েতে। এদিন একটি অটোতে সজোরে ধাক্কা মারে উলটোদিক থেকে আসা দ্রুত গতির একটি ডাম্পার। সংঘর্ষের অভিঘাত এতটাই ছিল যে অটোটি পুরো দুমড়েমুচড়ে যায়। সেই সময় অটোটিতে ৫ জন ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। এই ঘটনায় আহত গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত প্রয়াগরাজের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।  

Advertisement

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার চক্রপদী ত্রিপাঠী জানিয়েছেন, “ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন, অনিরুদ্ধ (৩০), আতর সিং (৫০), অখিলেশ সিং (২২)। তাঁরা কনৌজ জেলার বাসিন্দা ছিলেন। মৃত ধর্মেন্দ্র সোনি (৩০) ও নিধি সোনি (১৯) হামিপুর জেলার বাসিন্দা ছিলেন। ৩ আহতের হাসপাতালে চিকিৎসা চলছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.