বিয়েবাড়ি থেকে আনন্দ করে ফিরছিল এসইউভির যাত্রীরা। একটু আগে যাঁরা হইচইয়ে মেতে ছিল, এক মুহূর্তে মৃতদেহ হয়ে গেল তাঁরাই! মহারাষ্ট্রে ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গতিতে চলা একটি ট্রাকের সঙ্গে এসইউভির সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে ৫ জন। আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। ভাণ্ডারা জেলায় ঘটেছে এই দুর্ঘটনা।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাউনি তালুকের আদিল গ্রামের কাছে রাজ্য সড়কে ঘটেছে দুর্ঘটনাটি। কোন্ধাতে ছিল বিয়েবাড়ি। সেখানে আনন্দময় অনুষ্ঠান শেষে হইচই করে গাড়িতে চেপে ফিরছিলেন ৯ জন যাত্রী। গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তীব্র গতিতে ছুটে আসা একটি ট্রাকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। এদের মধ্যে রয়েছেন এক দম্পতি, মা ও মেয়ে। ওই গাড়িতে থাকা আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন:
প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত দেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর কাজ শুরু করেন তাঁরাই। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের মধ্যে কেউ কেউ গুরুতর আহত বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে, আশঙ্কা প্রশাসনের। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ট্রাক চালক দুর্গেশ যাদবকে গ্রেপ্তার করা হয়েছে। ছত্তিশগড়ের বাসিন্দা ওই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গ্রুপ পর্বে বিদায়ের শাপমোচন প্রথম লক্ষ্য ন্যয়ারদের, ‘জার্মানিকে ২ গোল দেব’, হুঙ্কার ‘পুঁচকে’ কুরাসাওয়ের
-
‘অধরা মাধুরী উঠুক রোনাল্ডোর হাতে’, ব্রাজিলকে কি কাপজয়ের দাবিদার দেখছেন না রোনাল্ডিনহো?
-
হারের পর ‘উধাও’, সোশাল মিডিয়ায় শীর্ষ নেতৃত্বকে নিশানা, তৃণমূলের পদ খোয়ালেন দেবাংশু
-
গ্রেপ্তার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের শাগরেদ, অস্ত্র আইনে ধৃত ৪
-
ভারতীয় নাবিকদের মৃত্যুতে মার্কিন ‘দাদাগিরি’, রাহুল বললেন, ‘মোদি তো অনুগত ভৃত্য’