সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে ফের জেল পালানোর ঘটনা সামনে এল৷ শুক্রবার মধ্যরাতে বিহারের বক্সার সেন্ট্রাল জেল ভেঙে পালালো পাঁচজন বন্দি৷
সূত্রের খবর, গতকাল গভীর রাতে জেলের ভিতরের হাসপাতালে চিকিৎসা চলছিল ওই পাঁচ আসামীর৷ সেখান থেকেই পালাতে সফল হয় তারা৷ পলাতক বন্দিরা হল মোতিহারির প্রদীপ সিং, চাপরার দেওধরি রাই, আরাহর সনু পাণ্ডে ও উপেন্দ্র শাহ এবং বক্সারের সনু সিং৷ এদের মধ্যে একজন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী৷ বাকি চারজনের আজীবন কারাদণ্ডের শাস্তি রয়েছে৷ জানা গিয়েছে, জেলের হাসপাতাল ওয়ার্ডের শৌচালয়ের জানলা ভেঙে পালানোর ছক কষা হয়েছিল৷ সুযোগ বুঝে সেভাবেই পালায় তারা৷
Bihar: 5 prisoners escaped from Central Jail in Buxar late last night pic.twitter.com/BhAZ6he9Pt
— ANI (@ANI_news) December 31, 2016
গোটা ঘটনায় বক্সার সেন্ট্রাল জেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ পলাতকদের খোঁজ চালাচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
শহর ছাড়িয়ে বহরমপুরের চিকিৎসা কেন্দ্রে অরিজিৎ, অসুস্থ গায়ক? উদ্বিগ্ন ভক্তরা
-
জমি ‘দখল’ তৃণমূল নেতার, ১২ বছরেও সুবিচার না পেয়ে মন্ত্রী শংকর ঘোষের দ্বারস্থ জওয়ান
-
‘ভোজিনহার হাতেই মেসিদের ইতি’, নকআউট নিয়ে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী ঘানার সেই ওঝার
-
‘বগা বাইরে মার, পেনাল্টিতে আমরা গোল দিই না’, বাঙালির ফুটবল-আবেগ
-
সম্পর্ক থেকে বেরতেই লাগাতার হুমকি! নাবালিকা মৃত্যুতে গ্রেপ্তার প্রেমিক, লাভ জিহাদের আশঙ্কা বিধায়কের