Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Central Armed Police Forces

আধাসামরিক বাহিনীতে ৫০% সংরক্ষণ, পরীক্ষা ছাড়াই নিয়োগ, অগ্নিবীরদের জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্রের

মঙ্গলবার সংসদের বাদল অধিবেশনে বিজেপি সাংসদ জনার্দন সিং সিগরিওয়াল প্রশ্ন করেন, অগ্নিপথ প্রকল্পের পর জওয়ানদের জন্য দ্বিতীয় পেশা নিশ্চিত করতে সরকার কী পদক্ষেপ করছে? এর লিখিত উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রকরে রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ১৬:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ১৬:৪৭

options
link
আধাসামরিক বাহিনীতে ৫০% সংরক্ষণ, পরীক্ষা ছাড়াই নিয়োগ, অগ্নিবীরদের জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্রের zoom
চার বছরের মেয়াদে ভারতীয় সেনায় নিয়োগ করা হয় অগ্নিবীরদের।
Advertisement

চুক্তিভিত্তিকভাবে চার বছরের মেয়াদে ভারতীয় সেনায় নিয়োগ করা হয় অগ্নিবীরদের। এদের মধ্যে ২৫ শতাংশকে নতুন করে সেনায় নিয়োগের নিয়ম রয়েছে। বাকিদের ভবিষ্যত কী হবে? প্রশ্ন তুলেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। শেষ পর্যন্ত সংসদে সমস্ত অগ্নিবীরদের জন্য বড় সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্র। এবার থেকে মেয়াদ শেষে আধা-সামরিক বাহিনীতে যোগ দেওয়ার রাস্তা খোলা থাকবে তাদের জন্যে। আধাসামরিক বাহিনীতে কনস্টেবল ও রাইফেলম্যান পদের অর্ধেক আসন সংরক্ষিত থাকবে। পাশাপাশি কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না অগ্নিবীরদের। শারীরিক সক্ষমতার মানদণ্ডও অপেক্ষাকৃত শিথিল রাখা হবে।

মঙ্গলবার সংসদের বাদল অধিবেশনে বিজেপি সাংসদ জনার্দন সিং সিগরিওয়াল প্রশ্ন করেন, অগ্নিপথ প্রকল্পের পর জওয়ানদের জন্য দ্বিতীয় পেশা নিশ্চিত করতে সরকার কী পদক্ষেপ করছে? এর লিখিত উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রকরে রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি তিনটি ধাপের কথা জানান। প্রথমত, এবার থেকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ), ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি), সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং অসম রাইফেলসে কনস্টেবল এবং রাইফেলম্যান পোস্টের ৫০ শতাংশ সংরক্ষিত থাকবে অগ্নিবীরদের জন্যে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দ্বিতীয়ত, এই পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চসীমার ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের তিন বছর বাড়তি ছাড় দেওয়া হবে। তৃতীয়ত, আধা সামরিক বাহিনীতে নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা (ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট) দিতে হবে না। মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে সেনার অগ্নিপথ প্রকল্পে নিয়োগে উৎসাহ বাড়বে। যেহেতু সেনায় চুক্তিভিত্তিক চার বছরের কর্মকাল শেষে পরবর্তী পেশার ব্যবস্থা থাকছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.